‘জীবন বদলে দিয়েছো’, সম্পর্কের কথা স্বীকার হার্দিকের, মাহিকা বললেন, ‘তোমার মতো আর কেউ নেই রাজা’

Share:

নিজস্ব প্রতিনিধি: কটকে টি-টোয়েন্টিতে সেরা পারফরমেন্স দেখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডে। ভারতের যখন রান ৪ উইকেটে ৭৮ রান তখন ময়দানে নামেন হার্দিক । ২৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ২০ ওভারে পৌঁছে দেন ১৭৫ রানে। পাশাপাশি হার্দিক একটি উইকেটও নেন। হার্দিককে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরষ্কারও দেওয়া হয়। ভারতীয় বোলারদের দাপটে প্রোটিয়ারা ৭৪ রানে গুটিয়ে যায় এবং সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ভারতীয় টিমে ফেরার পরেই এই সাফল্যে কৃতিত্ব বান্ধবীকে। সেই সঙ্গেই স্বীকার করলেন মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কের কথা।

খেলা শেষে হার্দিক তাঁর চোট এবং তাঁর কাছের মানুষদের সম্পর্কেও কথা বলেন।  ম্যাচের পর তখনই, হার্দিক বান্ধবী মাহিকা শর্মাকে তাঁর পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দেন। একটি ভিডিওতে হার্দিককে বলতে শোনা গিয়েছে, “আমার সঙ্গীর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা। অনেক দুর্দান্ত ঘটনা ঘটেছে; আমার জীবনে আসার পর থেকে সে আমার কাছে সেরা ছাড়া আর কিছুই নয়।” হার্দিক আরও বলেছেন, “আমি মনে করি আমি আমার জীবনে খুব সৎ এবং বাস্তব মানুষ, যা আমাকে অনেক সাহায্য করেছে। আমি আসলে কোনও কিছুরই সমালোচনা করি না। এটা কখনই অন্য ব্যক্তি বা অন্যরা কীভাবে চিন্তা করে তা নিয়ে নয়। এটি কেবল আমার ভেতর থেকে কেমন অনুভব হয় তা নিয়ে।” বিসিসিআই এই ভিডিওটি শেয়ার করেছে। হার্দিক আরও বলেছেন, “মাঝে মাঝে যখন তুমি আহত হও, তখন তা তোমাকে পরীক্ষা করে; এটা তোমাকে মানসিকভাবে নিজেকে সন্দেহের মধ্যে ফেলে। কিন্তু আমি এর জন্য আমার প্রিয়জনদের ধন্যবাদ জানাতে চাই।” এই কথা বলার পরপরই হার্দিক  বলেন – “আমি আমার সঙ্গীর কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, যখন থেকে সে আমার জীবনে এসেছে, তখন থেকেই আমার জীবনে সবকিছু ভালোভাবেই চলছে। “

আরও পড়ুন: নো-বলে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেছেন বুমরাহ? টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, জানুন ক্রিকেট বুকের নিয়ম

মাহিকা বিসিসিআই পোস্টে একটি ইমোজি শেয়ার করে হার্দিকের ভিডিওতে মন্তব্য করেছেন, “তোমার মতো আর কেউ নেই, রাজা” , যদিও বিসিসিআই এটা নিশ্চিত করেনি নি এই মাহিকা কে। তবে এই বার্তালাপ দুজনের মধ্যে ঘনিষ্ঠতা নিশ্চিত করেছে।এই প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকবার হার্দিক এবং মাহিকাকে একসঙ্গে দেখা গিয়েছে। হার্দিক নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মাহিকার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। শুধু তাই নয়, কৃতিত্ব দেওয়ার আগে, মাহিকা শর্মার ছবি এবং ভিডিও তোলার সময় পাপারাজ্জিদের “সীমা অতিক্রম” করতে দেখে হার্দিক সোশ্যাল মিডিয়ায় তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। একটি বিবৃতিতে, হার্দিক তাঁর সঙ্গীর ফটোগ্রাফির জন্য পাপারাজ্জিদের তীব্র সমালোচনা করেছিলেন। হার্দিক একটি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “আমি বুঝতে পারি যে জনসাধারণের চোখে বেঁচে থাকার সঙ্গে মনোযোগ এবং যাচাইয়ের সম্পর্ক রয়েছে, এটি আমার জীবনের একটি অংশ। কিন্তু আজ এমন কিছু ঘটেছে যা সীমা অতিক্রম করেছে।”

 

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের