নো-বলে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেছেন বুমরাহ? টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, জানুন ক্রিকেট বুকের নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (৯ ডিসেম্বর) কটকের বারাবাতি স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে ১০১ রানে জিতেছে ভারত। তবে সিরিজের প্রথম ম্যাচ জিতলেও ডিওয়াল্ড ব্রেভিসের আউট হওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জসপ্রীত বুমরাহ বলে আউট হন ডিওয়াল্ড ব্রেভিস । তাঁকে আউট করেই টি-টোয়েন্টি কেরিয়ারে শততম উইকেট পান বুমরাহ। শুধু তাই নয় তিনিই একমাত্র ভারতীয় বোলার  যিনি, তিন ফরম্যাটেই উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ।  তবে প্রশ্ন উঠেছে নো বলে শততম উইকেট পেয়েছেন বুমরাহ? কি বলছে ক্রিকেট বুকের নিয়ম জেনে নিন।

প্রোটিয়াদের ইনিংসের ১০.২ ওভারে বুমরাহর বল তুলে মারার সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে ক্যাচে ডেওয়াল্ড ব্রেভিস আউট হন। আম্পায়াররা ফ্রন্ট-ফুট নো বল পরীক্ষা করে দেখার পর তৃতীয় আম্পায়ারের কাছে যায় সিদ্ধান্ত। তৃতীয় আম্পায়ার বলটি বৈধ মনে করায় সাজঘরে ফিরে যান ব্রেভিস। কিন্ত বিতর্ক শুরু হয়েছে যে, প্রোটিয়া ব্যাটারকে বুমরাহ যে বলে আউট করেছেন, সেটা নাকি নো বল ছিল। আম্পায়ার আউট দিলেও বলটির ‘বৈধতা’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ধারাভাষ্যকার এমপুমেলেলো এমবাংওয়া, মুরলী কার্তিক ।  এই  প্রসঙ্গে উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের পর এখন পর্যন্ত ৮১ টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহ পেয়েছেন ১০১ উইকেট । তাঁর গড় ১৮.১১।

আরও পড়ুন: মেসির ভারত সফরঃ মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

জেনে নিন পায়ের ক্ষেত্রে নো বল নিয়ম কী?

ক্রিকেটের আইনের নিয়ন্ত্রক সংস্থা এমসিসি (মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব) আইন ২১.৫-এ পা-এর ক্ষেত্রে নো-বলের জন্য প্রাসঙ্গিক নিয়ম ব্যাখ্যা করেছে। আইন ২১.৫ অনুসারে, বলকে বৈধ (ন্যায্য ডেলিভারি) হিসেবে বিবেচনা করার জন্য বোলারের স্টেপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেলিভারি স্ট্রাইডের সময়, বোলারের পিছনের পা অবশ্যই রিটার্ন ক্রিজের মধ্যে থাকতে হবে এবং এটি স্পর্শ করবে না। একই সময়ে সামনের পা পপিং ক্রিজের পিছনে পড়তে হবে বা তার উপর থাকা চলবে, এবং এটি মিডল স্টাম্পকে সংযুক্তকারী কাল্পনিক লাইনের একই পাশে থাকতে হবে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের