আগামী বছরের এপ্রিল থেকে দুই পর্যায়ে শুরু জনগণনা, ১১,৭১৮ কোটি বরাদ্দ করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ ১৫ বছর পরে ফের দেশ জুড়ে চলবে জনগণনার কাজ। আগামী বছর এপ্রিল থেকে শুরু হবে গণনার কাজ। এ বার পুরো বিষয়টি হবে ডিজিটাল পদ্ধতিতে, যা আগে কখনও হয়নি। দুই পর্যায়ে চলবে জনসুমারির কাজ। আর তার জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে ১১ হাজার ৭১৮ কোটি টাকা। প্রায় ৩০ লাখ কর্মী দেশ জুড়ে জনগণনার কাজে নিযুক্ত হবেন। আজ শুক্রবার ৯১২ ডিসেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি জানান, ‘দুই পর্যায়ে জনগণনার কাজ চলবে। প্রথমে বাড়ি এবং আবাসনগুলির তালিকা নথিভুক্ত করা হবে। ওই সময়ে বাড়ি-জমি-সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই কাজ। পরে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। ওই পর্যায়ে বাড়ি-বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য নথিবদ্ধ করা হবে।’

দেশে শেষ বার জনসুমারি হয়েছিল ২০১১ সালে। নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছরের ব্যবধানে জনগণনা হয়। সেই হিসাবে ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের অতিমারির কারণে নির্দিষ্ট সময়ে তা আয়োজন করা যায়নি। যেহেতু ডিজিটাল পদ্ধতি মেনে তথ্য সংগ্রহ করা হবে, তাই বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। সকল গণনাকারীকে মোবাইলের মাধ্যমেই তথ্য সংগ্রহ করতে হবে। কিন্তু যদি কোনও কারণে কেউ খাতায়-কলমে তথ্য গ্রহণ করেন, তবে তাঁকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে