‘আনমোল বিষ্ণোইকে এক বছর হেফাজতে নিতে পারবে না কোনও রাজ্য পুলিশ’, বেনজির নির্দেশিকা শাহি মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই তথা বাবা সিদ্দিকীর খুনি আনমোল বিষ্ণোইকে আগামী এক বছর হেফাজতে নিতে পারবে না কোনও রাজ্য পুলিশ ও তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তিহাড় জেলে গিয়েই জেরা করতে হবে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) এমনই বেনজির নির্দেশিকা জারি করেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক।

গত বছরের ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ওই খুনের ঘটনায় নাম জড়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। ঘটনার সময়ে ঘটনাস্থলে তিন আততায়ী ছিল। তবে দু’জনকে গ্রেফতার করতে পারলেও মূল হত্যাকারী আনমোল বিষ্ণোই পালিয়ে যায়। সিদ্দিকিকে খুনের পরেই বলিউড অভিনেতা সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে রাজনীতিতে প্রবেশ বাবা সিদ্দিকীর। প্রায় পাঁচ দশক ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৯ সালে প্রথম বিধায়ক হন। পরে অবশ্য ২০১৪ এবং ২০১৯ সালের বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি পরাজিত হন। গত ফেব্রুয়ারিতেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিতে (অজিত পাওয়ার গোষ্ঠী) যোগদান করেন তিনি। আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে বাবা সিদ্দিকীকে হত্যার পাশাপাশি ২০২২ সালের মে মাসে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বলিউডের নায়ক সলমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। গত বছরের নভেম্বরে অবৈধভাবে প্রবেশের দায়ে মার্কিন পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

 গত ১৯ নভেম্বর ক্যালিফোর্নিয়া থেকে দিল্লিতে ফেরানো হয় বাবা সিদ্দিকীর মূল খুনি আনমোল বিষ্ণোইকে। পালামের ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা। ওই দিন পেশ করা হয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে। বিচারক ১১ দিনের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে হেফাজতের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়। ওই হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার ফের আদালতে পেশ করা হয় আনমোলকে। বিচারক কুখ্যাত গ্যাংস্টারকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই নির্দেশের পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হযেছে, ‘ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএসএস) ৩০৩ নম্বর ধারা অনুযায়ী, আগামী এক বছর আনমোল বিষ্ণোইকে কোনও রাজ্যের পুলিশ কিংবা তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিতে পারবে না। কোনও তদন্তের স্বার্থে জেরা করতে হলে তিহাড় জেলে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে হবে।’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রীকে নিজের হাতে আঁকা ছবি দিলেন অশোকনগরের দশম শ্রেণির ছাত্রী