মেয়ের হেফাজত নিয়ে টানাপোড়েন, কন্নড় অভিনেত্রীকে অপহরণের অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : মেয়ের দায়িত্ব নিয়ে স্বামী ও স্ত্রীয়ের মধ্যে চলছিল টানাপোড়েন। তারজেরেই কন্নড় অভিনেত্রী চৈত্রকে অপহরণের অভিযোগ প্রাক্তন স্বামী হর্ষবর্ধনের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছে অভিনেত্রীর পরিবার।

২০২৩ সালে বিয়ে করেছিলেন কন্নড় অভিনেত্রী চৈত্র ও হর্ষবর্ধন। অভিনেত্রীর বোনের অভিযোগ, গত ৭-৮ মাস আগে বৈবাহিক সমস্যার কারণে আলাদা হয়ে যান কন্নড় অভিনেত্রী চৈত্র ও তাঁর স্বামী হর্ষবর্ধন। তারপর থেকেই জুজনে আলাদা থাকতে শুরু করেন। হর্ষবর্ধন থাকতেন হাসানে। ১ বছরের মেয়েকে নিয়ে চৈত্র থাকতেন মাগাদি রোডের একটি বাড়ি ভাড়া করে।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে  চৈত্র একজন ধারাবাহিক অভিনেত্রী হিসেবে কাজ করছিলেন। ৭ ডিসেম্বর পরিবারকে জানিয়েছিলেন, শুটিংয়ের জন্য মাইসুরু যাচ্ছেন। তবে এটি তাঁর প্রাক্তণ স্বামীর পরিকল্পনা বলে অভিযোগ। অভিনেত্রীর সহযোগী কৌশিককে আগাম ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। তিনিই চৈত্রকে মাইসুরু মেট্রো স্টেশনে ডেকে পাঠায়। সেখান থেকেই অভিনেত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এরপরে কোনও রকমে অভিনেত্রী তাঁর এক বন্ধুকে বিষয়টি জানাতে পারেন। তখনই অপরহণের বিষয়েটি সামনে আসে।

এরপরেই ফোন অভিনেত্রীর মাকে ফোন করে হর্ষবর্ধন অপহরণের কথা স্বীকার করেন। হর্ষবর্ধন জানায়, ১ বছরের মেয়েকে তার কাছে পৌঁছে দিলেই তিনি চৈত্রকে ছেড়ে দেবেন। নিজের মেয়েকে ফিরে পেলেই প্রাক্তণ স্ত্রীকেও নিরাপদে মুক্তি দেবে। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় অভিনেত্রীর পরিবার। সেখানে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ জানান তাঁরা। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। হর্ষবর্ধন পেশায় একজন প্রযোজক ও এন্টারপ্রাইজের মালিক। অভিনেত্রীকে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের