গ্রহের অবস্থানে বাধা! প্রদোষ উপবাস করে শিবের পুজো করলেই কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহের কারণে অনেকেই জীবনে বাধার সম্মুখীন হন। গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলে। সেই সমস্যা দূর করার জন্যও ব্যবস্থা রয়েছে। পৌষ মাসে গ্রহের রাজা সূর্যদেবের আলো এবং গতি ধীর হয়ে যায়। এই সময় প্রদোষ ব্রত পালন করলে একাধিক সমস্যার সমাধান হয়। বলা হয়ে থাকে ত্রয়োদশ তিথিতে উপোস থেকে শিবের উপাসনা করলে বাধা দূর হয়।

হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ২৪টি প্রদোষ উপোস করা যায়। এই তিথিটি ভগবান শিবের সবচেয়ে প্রিয়। প্রতিমাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে শিব ও পার্বতীকে উপোস করে উৎসর্গ করা হয়ে থাকে। জীবনে সমস্ত বাধা দূর করতে এদিনগুলো পালন করার কথা বলা হয়ে থাকে।

এই তিথিতে ভগবান শিবের পুজো করা অত্যন্ত ফলপ্রসূ। এই সময় সূর্যদেবের প্রশংসা ও পুজো করাও খুব ভাল মনে করা হয়। বলা হয়ে থাকে, পৌষমাসের কৃষ্ণপক্ষের প্রদোষ উপোস অত্যন্ত ফলপ্রসূ। মোক্ষলাভ করতে চাইলে এবং সমস্ত গ্রহের শুভ ফল পেতে চাইলে, সমস্ত বাধা দূর করতে সাহায্য করে এই উপোস।

প্রদোষ ব্রত চলাকালিন শিব ও পার্বতী মন্ত্র জপ করতে বলা হয়ে থাকে। ১০৮ বার এই মন্ত্র জপ করলে জীবনে লাভ পাওয়া যায়। ত্রয়োদশী তিথি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ধর্মীয় কাজ করলে খ্যাতি আসে। পাশাপাশি দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সূর্যদয়ের ৪৫ মিনিট আগে, সূর্যাস্তের ৪৫ মিনিট পরের সময়কে প্রদোষ সময়কাল বলা হয়ে থাকে।হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১৬ ডিসেম্বর সকাল ১১.৫৩ মিনিট থেকে শুরু করে ১৭ ডিসেম্বর সারাদিন রয়েছে প্রদোষকাল। বুধবার উপোস করলেই হবে কেল্লাফতে।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ