ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন সর্ষে-আলু-বেগুন দিয়ে আমুদি মাছের ঝাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতের সময়ে পাওয়া যায় নানা রকমের চুনো মাছ। এই ছোট মাছের ঝাল খেতেও লাগে দুর্দান্ত। এই সময়ে   আমুদি মাছও বাজারে বেশ ভালোই পাওয়া যায়। যদি পেঁয়াজ , বেগুন দিয়ে এই মাছ রান্না করা যায় তাহলে শীতের দুপুর জমে যাবে। এক থালা গরম ভাত উঠে যাবে নিমেষেই। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ
আমুদি মাছ: ২৫০ গ্রাম
আলু ১টি (লম্বা করে কাটা)
বেগুন  ১টি ( লম্বা করে কাটা)
পেঁয়াজ ১টি ( কুচানো)
আদা বাটা  ১ চা চামচ
রসুন বাটা  ১ চা চামচ
সর্ষে বাটা ২ টেবিল চামচ (১.৫ টেবিল চামচ কালো সর্ষে ও ০.৫ টেবিল চামচ হলুদ সর্ষে)
হলুদ গুঁড়ো ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো  ১ চা চামচ
জিরা গুঁড়ো  ১/২ চা চামচ
ধনে গুঁড়ো  ১/২ চা চামচ
কালো জিরে  ১/২ চা চামচ
কাঁচা লঙ্কা ৪-৫টি
ধনেপাতা কুচি
সর্ষের তেল
নুন

 পদ্ধতি 

প্রথমে মাছ ধিয়ে নুন মাখিয়ে জল ঝড়িয়ে নিন। তারপর  আমুদি মাছ পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে নিন। তারপর  গরম সর্ষের তেলে হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন একটি পাত্রে। এরপর মাছ ভাজার তেলেই  লম্বা করে কেটে রাখা আলু ও বেগুন হালকা ভেজে আলাদা করে তুলে নিন। এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে তাতে দিন পেঁয়াজ কুচি। হালকা বাদামি করে ভাজুন। সোনালি হয়ে গেলে এবার একে একে আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদমতো নুন । আবারও কষিয়ে দিন সামান্য জল।

মশলা থেকে তেল ছেড়ে এলে এবার যোগ করুন ভেজে রাখা  আলু ও বেগুন । ২ মিনিট কষিয়ে পরিমাণ মতো গরম জল যোগ করুন। ঝোল ফুটলে সর্ষে বাটা এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। সর্ষে বাটা  দিয়ে  খুব বেশি ফোটাবেন না।  এতে তরকারি তেঁতো হয়ে  যেতে পারে। আলু ও বেগুন সিদ্ধ হয়ে গেলে দিয়ে এবার  দিন ভেজে রাখা আমুদি মাছ। এবার মাঝারি আঁচে আরও ৩-৪ মিনিট রান্না করুন। ঝোল ঘন  হলে ও মাছের ভেতরে মসলা চলে গেলে  উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।  তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন  আমুদি মাছের ঝাল।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ