বীরভূমে ১ লক্ষ ৭০ হাজার নাম বাদ যেতেই মুখ খুললেন অনুব্রত, ভোট নিয়ে যা বললেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন মঙ্গলবার প্রকাশ করেছে SIR-এর খসড়া তালিকা । সেই তালিকাতেই দেখা গিয়েছে রাজ্যজুড়ে বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। এই বিষয় নিয়েই সরব হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছেন তিনি রাজ্যের একজনও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবেন না। এর জন্য লড়াই করবেন। ৫৮ লক্ষের মধ্যে বীরভূম জেলাতেই বাদ গিয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম। নাম বাদ যাওয়া মুখ খুলেছেন বীরভূমের দাপুটে নেতা তথা বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তাঁর স্পষ্ট কথা এই নাম বাদ যাওয়ার ঘটনা ভোটে কোনও প্রভাব ফেলবে না।

বীরভূমের তৃণমূল নেতা এই নাম বাদ যাওয়াকে একেবারেই পাত্তা দিতে নারাজ। তিনি জোর গলায় দাবি করেছেন ভোটে কোনও প্রভাব ফেলতে পারবে না এই SIR । যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা হাতে নিয়ে এদিন অনুব্রত বলেন, বীরভূমের প্রতিটি পুরসভার প্রায় সব ওয়ার্ডেই কমবেশি মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, যেসব নাম বাদ পড়েছে, তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। অনুব্রতর বক্তব্য “এই সংশোধনের ফলে আসন্ন নির্বাচনে বীরভূম জেলায় কোনওরকম প্রভাব পড়বে না।”

আরও পড়ুন: জনসংযোগ বাড়াতে ভবানীপুরে ‘মা ক্যান্টিন’-এ হাজির মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ৪ নভেম্বর থএকে ১১ ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে চলেছে এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। এদিন সাত সকালেই নাম বাদের তালিকা প্রকাশ করেছে কমিশন। খসড়া তালিকার আগেই নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সিইও দফতরের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। http://ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়েই দেখা যাচ্ছে নাম বাদের তালিকা।

মৃত, স্থানান্তরিত এবং ডুবলিকেড ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যাদের খোঁজ মেলেনি তাদেরও নাম বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে। সূত্রের খবর, বাদের তালিকায় রয়েছে, ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন রয়েছে মৃত ভোটার। খোঁজ মেলেনি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের। অনুপস্থিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন। ডুবলিকেড ভোটার রয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার। এই সকল নাম বাতিল হয়েছে। যাদের নাম বাদ গিয়েছে, তাংরা নাম ফের তুলতে চাইলে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন নাম বাদ গেল, তার বিষয়ে জানাতে হবে। এদিন ওয়েবসাইট বাতিল নামের তালিকাার সঙ্গে কেন নাম বাদ গিয়েছে, সেটাও লেখা রয়েছে।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’