তিনের বদলে রাজকুমার হিরানির ছবিতে ‘৪ ইডিয়টস’, আমির-শরমন-মাধবনের নতুন সঙ্গী কে?

নির্মাতারা ৪ ইডিয়টসের চরিত্রে অভিনয়ের জন্যে খোঁজ শুরু করেছেন। নির্মাতারা ইতিমধ্যেই একটি অস্থায়ী শিরোনাম চূড়ান্ত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক আগেই বলিউডের মাইলফলক সৃষ্টিকারী ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল ঘোষণা করেছেন পরিচালক রাজকুমার হিরানি। মূল ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের মিস্টার পারফেক্টশ নিস্ট আমির খান, শরমন জোশি, মাধবন। তিনজন কে নিয়েই নির্মিত ‘থ্রি ইডিয়টস’। যেখানে আমিরের পাশাপাশি বাকি দুই অভিনেতারও অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। ছবিটি ভক্তদের কাছে বলিউডের সর্বকালের সেরা ছবি। তাই এই ছবির সিক্যুয়েলের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা।

অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। আসছে থ্রি ইডিয়টস 2। ২০২৬ সালে ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু এখন শোনা হচ্ছে, সম্ভবত ছবির নাম পরিবর্তন হতে চলেছে। ছবিতে আর এক ইডিয়টস যোগ দিতে পারে। অর্থাৎ ছবির নাম ফোর ইডিয়টস হতে পারে। নির্মাতারা ৪ ইডিয়টসের চরিত্রে অভিনয়ের জন্যে খোঁজ শুরু করেছেন। নির্মাতারা ইতিমধ্যেই একটি অস্থায়ী শিরোনাম চূড়ান্ত করেছেন। এর অর্থ হল ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের চিত্রনাট্যও চূড়ান্ত হয়ে গিয়েছে। বর্তমানে আমির খান পেশাগত-ব্যক্তিগত উভয় জীবনেই শিরোনামে আছেন। থ্রি ইডিয়টস সিক্যুয়েল দিয়ে আবারও বড় প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।

একজন সূত্র নিশ্চিত করেছেন, ‘এই ছবির চিত্রনাট্যটি বর্তমানে ‘৪ ইডিয়টস’ শিরোনামে তৈরি হবে। তাই শিরোনামটি পরিবর্তনের সাপেক্ষে, নির্মাতারা এই আইকনিক ফ্র্যাঞ্চাইজিতে আরও এক ইডিয়টসের জন্ম দেবেন। সেই কারণে নির্মাতারা একজন সুপারস্টার খুঁজছেন। তাঁর অংশের লেখার প্রক্রিয়া চলছে। থ্রি ইডিয়টসের সিক্যুয়েল আরও বড় এবং উন্নততর হবে বলে জানিয়েছেন নির্মাতারা।প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে সিক্যুয়েল।’ তবে এখন প্রশ্ন হল, আমির খান, আর. মাধবন, শরমন জোশী এবং কারিনা কাপুর খানের পাশাপাশি এই ছবিতে নতুন কোন সুপারস্টার যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই ‘চতুর্থ ইডিয়ট’ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু নির্মাতারা চতুর্থ ইডিয়টসের বিষয়ে এখনও কিছু জানায় নি। যার ফলে ভক্তদের উত্তেজনা বাড়ছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত, ‘থ্রি ইডিয়টস’ বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক ছবি। যা ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল। ছবিটি ২০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছিল। প্রথমটির মতো সিক্যুয়েলটিও পরিচালনা করবেন রাজকুমার হিরানি।

রেললাইন পার করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও মেয়ের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত