ডোরিনা ক্রসিংয়ের দুর্ঘটনাগ্রস্থ মিনিবাসের চালক গ্রেফতার

রবি দুপুরে কলকাতার ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে উল্টে যাওয়া মিনিবাসের চালককে সোমবার সকালে হাওড়া স্টেশনের প্রিপেড ট্যাক্সি বুথ থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত চালকের নাম সরফরজ খান। বাড়ি হাওড়ার বাঁকড়ায়। গ্রেফতারির পরে সে পুলিশকে জেরার সময়ে জানিয়েছে, স্টিয়ারিংয়ে গণ্ডগোলের জেরে দুর্ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার চালক। রবি দুপুরে কলকাতার ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে উল্টে যাওয়া মিনিবাসের চালককে সোমবার সকালে হাওড়া স্টেশনের প্রিপেড ট্যাক্সি বুথ থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত চালকের নাম সরফরজ খান। বাড়ি হাওড়ার বাঁকড়ায়। গ্রেফতারির পরে সে পুলিশকে জেরার সময়ে জানিয়েছে, স্টিয়ারিংয়ে গণ্ডগোলের জেরে দুর্ঘটনাটি ঘটেছে। যদিও পুলিশের সন্দেহ শুধু স্টিয়ারিংয়ের সমস্যাই নয়, বাসটি দীর্ঘদিন আগেই কার্যত চূড়ান্ত আনফিট হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও অন্তত ৩-৪ বছর বাসটিকে চালানো হচ্ছিল। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ এটাও জানতে পেরেছে বাসের মূল মালিক শেখ গরাই ৫-৬ বছর আগেই মারা গিয়েছেন। বাস চালক ও বাসের ইউনিয়ন বাস মালিক পরিবারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে বাসটিকে চালালেও সেটির সারাইয়ের দিকে বিন্দুমাত্র নজর দেয়নি যা দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে। একই সঙ্গে সামনে এসেছ দুর্ঘটনাগ্রস্ত ওই মিনিবাসটির বিরুদ্ধে ২০৩টি মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের ট্রাফিকের সাইটেশন মামলা ১৯৪টি, কম্পাউন্ড মামলা ১টি। শিয়ালদা ও ব্যাঙ্কশাল আদালতে রয়েছে ৬টি সাইটেশন ও ২টি কম্পাউন্ড মামলা।

রবিবার দুপুরে বরযাত্রীদের নিয়ে বাঁকড়া পার্কসার্কাস রুটের ওই মিনিবাসটি দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায়। তার জেরে বাসে থাকা কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পর ঘটনার তদন্তে নামে লালবাজার ট্রাফিক পুলিশের ফেটাল স্কোয়াড। একইসঙ্গে বাস দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু করা হয় নিউ মার্কেট থানায়। একইসঙ্গে ২৭৯ ধারায় বেপরোয়াভাবে বাস চালানো ও সরকারি সম্পত্তি নষ্টের ধারা অর্থাৎ পিডিপিপি অ্যাক্টেও মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মিনিবাসটি বৈধ কোনও নথি ছাড়াই চলছিল। ২০১৮ সালেই বাসটির বিমার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও কী করে বাসটি চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, বাসটির বেশ কিছু যন্ত্রাংশও অচল। আর তার জেরেই অতিরিক্ত গতিতে চলা ওই মিনিবাস আচমকা মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। হাওড়া আরটিও মিনিবাসটিকে একাধিক কারণে ব্ল্যাক লিস্টেড ঘোষণা করেছিল। কিন্তু তারপরেও কীভাবে রাস্তায় ওই বাস তা নিয়ে প্রশ্ন থাকছেই।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!