হবিবপুরে গ্রেফতার বাংলাদেশি তরুণ অনুপ্রবেশকারী, সীমান্তে জোর নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ফের মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত- বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে গ্রেফতার হলেন এক বাংলাদেশি তরুণ। বুধবার ভোরে হবিবপুর ব্লকের (Habibpur Block) বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ সুমনকে। ২৭ বছরের সুমন বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা। রবিবার গভীর রাতে হবিবপুরের সীমান্ত (Habibpur Border) গ্রাম দাল্লা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে ফের সীমান্ত সংলগ্ন এলাকা মালুমভিটা এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় উদ্বেগে সীমান্ত এলাকার বাসিন্দারা।

বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি ওপার বাংলায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার ঘটনায় সতর্ক সীমান্ত লাগোয়া এলাকার পুলিশ। দিনের পাশাপাশি রাতেও চলছে কড়া নজরদারি। পুলিশের পাশাপাশি বিএসএফ জওয়ানরা টহলদারি জোরদার করেছে। অন্যদিকে,মালদা থানার মনোহরপুর মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতনীরা বিক্ষোভ দেখান ।

তাঁরা হাতে খোল করতাল নিয়ে বাংলাদেশের হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান সংঘটিত করে। দিপু দাসের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ আওয়াজ তোলেন তাঁরা ।অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবি জানিয়ে ভারত – বাংলাদেশ সীমান্তে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেন তাঁরা।বর্তমানে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে এই রাজ্যে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি অতি সক্রিয় করা হয়েছে। পুলিশ ও বিএসএফের টহল চলছে। কোন কারণ নেই যাতে কোন অনুপ্রবেশকারী জোড়া পথে ভারত ভূখণ্ডে প্রবেশ করতে না পারে তার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি