স্বামীকে ঘরে বন্দি রেখে মা–বাবার সঙ্গে মধুচন্দ্রিমায় গেলেন মাম্মা-মিয়া তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাম্মা মিয়া তারকা জর্জিনা ক্যাসেল প্রকাশ করেছেন যে তিনি মধুচন্দ্রিমায় গিয়েছেন কিন্তু সেখানে স্বামীকে নিয়ে যাননি। তাহলে কার সঙ্গে গেলেন?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সেটাও তিনি খোলসা করেছেন। মার্কিন এই মডেল ইনস্টাগ্রামে লেখেন, ‘‌আমি স্বামী ছাড়াই মধুচন্দ্রিমা পালন করছি।’‌ অভিনেত্রী তাঁর বাবা–মায়ের সঙ্গে রোমান্টিক ছুটি উপভোগ করতে এসেছিলেন। ৩৩ বছর বয়সী ওয়েস্ট অ্যান্ড তারকা—যিনি ডার্টি ড্যান্সিং, মিন গার্লস এবং এলফ প্রযোজনায়ও অভিনয় করেছেন তিনি কিনা বাবা–মায়ের সঙ্গে মধুচন্দ্রিমায়!‌ আশ্চর্য হলেও এটাই বাস্তব।

এদিকে জর্জিনা ক্যাসেল সম্প্রতি ৩৯ বছর বয়সী সহ–অভিনেতা সাইমন লিপকিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সুতরাং তাঁর সঙ্গেই মধুচন্দ্রিমায় যাবেন সেটাই দস্তুর। তাহলে কেন এমন ঘটল?‌ কিন্তু জর্জিনা শীতের রোদের জন্য কিছুটা সময় বের করতে সক্ষম হলেও সাইমন এতটাই ব্যস্ত যে মধুচন্দ্রিমার সময় বের করতে পারছেন না। আর তাই জর্জিনা তাঁর বাবা–মা টেনিস আইকন এবং প্রাক্তন স্ট্রিক্টলি প্রতিযোগী অ্যান্ড্রু ক্যাসেল ৬২ এবং মা সোফিয়ার সঙ্গে মালদ্বীপে মধুচন্দ্রিমায় যোগ দিয়েছেন।

অন্যদিকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ওই তারকা তাঁর ভক্ত, অনুগামী এবং স্বামীকে তাঁর ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত উপহার দিয়েছেন। আর মজার ক্যাপশনে দিয়ে জর্জিনা ক্যাসেল লিখেছেন, ‘‌আমি আমার বাবা–মায়ের রোমান্টিক ছুটির দিনটি ভেঙে ফেলেছিলাম এবং আমার স্বামীকে ছাড়াই হানিমুনে গিয়েছিলাম! আমি নিজেকে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান মনে করি যে, আমি এইভাবে এবং পরিবারের সঙ্গে বছরটি শেষ করতে পেরেছি।’‌ একাধিক হট পিকে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।

এছাড়া ইনস্টাগ্রামে নিজের স্বামী উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, ‘‌আমার স্বামী এখন ফ্যাগন চরিত্রে অভিনয় করছেন। সাইমন, আমি শীঘ্রই আমাদের অসাধারণ কিছু করার জন্য অপেক্ষা করতে পারছি না। কিছু হাঙরের আওয়াজ সঙ্গে আপনি স্বস্তি পাবেন।’‌ অভিনেত্রী ক্যাপশনে মাছ, কচ্ছপ, হাঙর এবং সূর্য–সহ ইমোজির একটি দীর্ঘ লাইন যোগ করেছেন। এমনকী ছবিতে দেখা যাচ্ছে, জর্জিনা বিকিনি পরে নির্মল বালুকাময় সৈকতে শুয়ে আছেন। স্ফটিক জলে উড়ন্ত বোর্ডগুলি ধরে রয়েছেন এবং ঢেউয়ের নীচে সমুদ্রের প্রাণীদের সঙ্গে সাঁতার কাটছেন। তাঁর বাবা–মায়ের সঙ্গে একটি পারিবারিক ছবি তুলতে পোজও দিচ্ছেন।

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের