তেল রপ্তানি রুখতে ভেনেজুয়েলার উপকূলে ১৫ হাজার মার্কিন সেনা-রণতরী মোতায়েন

রাজনৈতিক-অর্থনৈতিক চাপ বহুগুণ বৃদ্ধি করে দক্ষিণ আমেরিকার দেশটির তেলের উপর কঠোর 'কোয়ারেন্টাইন' বা এক ধরণের অবরোধ আরোপের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেনেজুয়েলার উপকূলে ১৫ হাজার মার্কিন সেনা-রণতরী মোতায়েন করল ট্রাম্প প্রশাসন। রাজনৈতিক-অর্থনৈতিক চাপ বহুগুণ বৃদ্ধি করে দক্ষিণ আমেরিকার দেশটির তেলের উপর কঠোর ‘কোয়ারেন্টাইন’ বা এক ধরণের অবরোধ আরোপের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। এর প্রধান কারণ ভেনেজুয়েলার অর্থনৈতিক বিপর্যয়। এই বিষয়ে একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তেল রপ্তানি বন্ধ করতে আগামী দুই মাস ভেনেজুয়েলার উপকূলে ১৫ হাজার মার্কিন সেনা-রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। যার মধ্যে আরও রয়েছে, একটি বিমানবাহী রণতরী, ১১টি যুদ্ধজাহাজ, এক ডজন এফ-৩৫ যুদ্ধবিমান, সবমিলিয়ে এক বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে পেন্টাগন।

যদিও এখনও খোলা রয়েছে ভেনেজুয়েলার সামরিক পথ। আপাতত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জ্বালানি অবরোধের মাধ্যমেই নিকোলাস মাদুরো সরকারকে কোণঠাসা করার লক্ষ্যে রয়েছে ওয়াশিংটন। তাঁরা মাদুরো সরকারের আয়ের প্রধান উৎস তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে। যাতে তারা আর্থিক বিপর্যস্ত হয়। কেননা মার্কিন সরকারের লক্ষ্য, জানুয়ারির শেষেই ভেনেজুয়েলাকে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলা, যাতে তারা আমেরিকার শর্ত মেনে বড় রাজনৈতিক আপসে বাধ্য হয়। সুতরাং মুখে কিছু না বললেও গোপনে নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের জন্য প্রবল চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইতিমধ্যেই মার্কিন কোস্টগার্ড ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বোঝাই দুটি বিশাল ট্যাংকার জব্দ করেছে এবং ‘বেলা-১’ নামে আরও একটি জাহাজ আটকের জন্যে অপেক্ষায় রয়েছে। এছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের গুরুতর অভিযোগ এনেছেন ট্রাম্প। যে কারণে গত কয়েক মাস ধরেই দক্ষিণ আমেরিকা থেকে আসা বিভিন্ন নৌযানের ওপর সরাসরি বোমা হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। এই ঘটনায় চরম নিন্দা প্রকাশ করে মঙ্গলবার জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত জানিয়েছেন, ভেনেজুয়েলা বিশ্বের জন্য কোনও হুমকি নয়, বরং মার্কিন সরকারই এখন বৈশ্বিক নিরাপত্তার জন্য আসল হুমকি। এছাড়া ভেনেজুয়েলার উপর মার্কিন রণতরী মোতায়েনের বিষয়টিকে তীব্র নিন্দা করে জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের শক্তি প্রয়োগকে ‘অবৈধ সশস্ত্র আগ্রাসন’ হিসেবে গণ্য করা হয়। মার্কিন মারণাস্ত্র মোতায়েন নিছক এক বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের