উন্নাওয়ের ধর্ষকের মুক্তি নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনধি: উন্নাও ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত বিজেপি-র প্রাক্তন বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের উপর শর্তসাপেক্ষে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। অর্থাৎ তাঁর সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে। তার পরেই উন্নাও কাণ্ডে নির্যাতিতাকে নিয়ে উত্তরপ্রদেশের মন্ত্রীর মজা করার ঘটনা সামনে এসেছে। এই বিষয় নিয়েই এবার সুর ছড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত বড় একটা ঘটনার পর বিজেপির শীর্ষ নেতৃত্বের নীরবতা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অভিষেক। বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বেটি বাঁচাও-এর বাস্তব ছবি এটাই।

এতবড় একটি ঘটনা নিয়ে বিজেপির মন্ত্রীর হাসাহাসি প্রসঙ্গে অভিষেক ক্ষোভ উগড়ে এক্স হ্যান্ডলে  লিখেছেন,‘ধর্ষণ অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে জামিন দেওয়া হয়েছে। বিজেপির মিত্র উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভার ধর্ষণের শিকার হওয়া নারীকে নিয়ে উপহাস করেছেন।’ তার পরেই ‘বেটি বাঁচাও’ প্রকল্পের কথা উল্লেখ করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ খোঁচা দিয়ে লিখেছেন, ‘আজ বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বেটি বাঁচাও’-এর বাস্তব চিত্র এটাই। যখন দোষী সাব্যস্ত ধর্ষকরা ঘুরে বেড়ায় এবং মন্ত্রীরা উপহাস করেন, তখন বুঝতে হবে, প্রতিটি কন্যা, প্রতিটি নারী এবং ন্যায়বিচার খোঁজা প্রত্যেক পরিবার ব্যর্থ।’

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত