কানাডায় ফের ভারতীয় খুন, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিতে ঝাঁঝরা ২০ বছরের গবেষক পড়ুয়া

টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে এক মারাত্মক হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তরুণ ভারতীয় ডক্টরেট ছাত্র শিবঙ্ক অবস্থি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশের মাটিতে ফের ভারতীয় হত্যা! মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে ২০ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ঘটনার পর পুলিশ পৌঁছনোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ছাত্রের নাম শিবাঙ্ক অবস্থি। বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টরেট ছাত্র ছিলেন তিনি। তবে এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত, বর্তমানে তার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘটনাটি মঙ্গলবার, আনুমানিক ৩:৩৪ মিনিট নাগাদ হাইল্যান্ড ক্রিক ট্রেইল এবং ওল্ড কিংস্টন রোড এলাকায় ঘটেছে। তবে এখনও পর্যন্ত এই মামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

হত্যাকাণ্ডে কতজন জড়িত তাও জানা যায়নি। এই বিষয়ে টরেন্টো পুলিশ জানিয়েছেন, পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রটির মৃতদেহ উদ্ধার করেছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দোষীরা পালিয়ে যায়। অভিযুক্তদের খুঁজছে পুলিশ। কেউ একজন তাদের ফোন করতেই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় বৃহস্পতিবার শোক প্রকাশ করেছেন টরন্টোতে নিযুক্ত ভারতের কনস্যুলেট জেনারেল। মৃতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছেন।

কনস্যুলেট জেনারেল জানিয়েছে, “টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে এক মারাত্মক হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তরুণ ভারতীয় ডক্টরেট ছাত্র শিবঙ্ক অবস্থি। তাঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে কনস্যুলেট শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।” তবে এই প্রথম নয়, এটি ছিল টরেন্টোর বছরের ৪১তম ভারতীয় হত্যাকাণ্ড। এর আগে, টরেন্টো পুলিশ জানিয়েছিল, শহরে ৩০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত একজন মহিলাকে খুন করা হয়েছে। তাঁর খুনীর শনাক্তকরণের জন্যে কানাডাব্যাপী গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পুলিশ। নিহত ব্যক্তির নাম ছিল হিমাংশি খুরানা, যিনি টরন্টোর বাসিন্দা ছিলেন। এই মামলার সঙ্গে জড়িত আব্দুল গফুরি (৩২), যিনি টরন্টোর বাসিন্দা, তাকে খুঁজছে পুলিশ।

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের