ফিরে দেখা ২০২৫: কলকাতা মহানগরীতে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: 2025 সাল কলকাতা শহরের বুকে রেখে গেল বেশ কিছু স্মৃতি। কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সমালোচনা। আবার কখনো ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক সংঘাত কখনো আবার নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে উত্তাল মহানগরী। ডিজিকে শোকজ, মন্ত্রীর ইস্তফা সব কিছুরই সাক্ষী রইল 2026 -এ কলকাতা মহানগরী।

অপ্রত্যাশিত বৃষ্টি কলকাতা জলমগ্ন আর বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু…..

২২ ও ২৩ সেপ্টেম্বর ভয়াবহ বৃষ্টি হয়েছিল কলকাতা শহরে। আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী প্রায় ২৪৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টিতে জলে ডুবে গিয়েছিল শহরের প্রায় সব রাস্তা।বিদ্যুতের ছেড়া তারে একের পর এক মৃত্যর কোলে ঢলে পড়েছিলেন ১০জন। সিইএসসি’র ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি দেয় রাজ্য। হাইকোর্টে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট রিপোর্ট রিপোর্ট তলব করেছিল। জল নিকাশি ও বিদ্যুৎ পরিকাটামোর দুর্বলতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল।

বড় বাজারের মেচুয়ার ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ড….

৩০ এপ্রিল মধ্য কলকাতার বড়বাজারের মেছুয়া য় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ১৪ জন অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন। আহত হন কমপক্ষে ১৩ জন। ওই হোটেলের আবাসিক রা বেশিরভাগ ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন হোটেলের অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। তদন্ত করতে সিট গঠন করা হয়েছিল। শহরের সমস্ত রুফ টাওয়ারে হোটেল রেস্তোরাঁ নিষিদ্ধ করে দেওয়া হয়।

ভোটের তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে…..

2026 এ বিধানসভা ভোটের আগে SIR প্রক্রিয়া কে ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক দেখা দেয়। খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ায় বঙ্গ রাজনীতি তপ্ত হয়ে ওঠে। আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিদিন নির্বাচন দফতরের সামনে বিক্ষোভে সামিল হয় BLO দের একাংশ।

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি ইভেন্টকে কেন্দ্র করে কলকাতার ভাবমূর্তি প্রশ্নের মুখে গিয়ে দাঁড়ায় ….

কলকাতা মহানগরী থেকে শুরু হয়েছিল লিওনেল মেসির ভারত ট্যুর। কিন্তু যুবভারতীতে মেসি পৌঁছানোর পর বিশৃঙ্খলা প্রকাশ্যে আসে। মন্ত্রী আয়োজক এবং প্রচুর মেসির ভক্ত ময়দানে ঢুকে পড়ায় সাধারণ দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। দর্শক আসনে থাকা কেউই মেসিকে দেখতে পান না। নির্দিষ্ট সময়সূচীর আগেই নিরাপত্তারক্ষীদের আপত্তিতে মেসিকে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এর পর ব্যাপক ভাঙচুর হয় যুবভারতী ক্রীড়াঙ্গন। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও বিধান নগর কমিশনারেটের পুলিশ কমিশনারকে শোকজ করা হয়। বিধান নগর পুলিশের ডিসিকে সাসপেন্ড করা হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় রাজ্যে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ইস্তফা দেন।

জেল থেকে মুক্তি পান শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় …

একটানা ১২০৭ দিন পর 2025 এর ১১ নভেম্বর জেল থেকে মুক্তি পান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় মুক্তি পাওয়ার পরে এই মামলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়।

রিচা ঘোষকে ইডেনে সংবর্ধনা দেয় সিএবি, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী……..

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়ী রিচা ঘোষকে জমকালো সংবর্ধনা দেয় সিএবি। সেই সঙ্গে একগুচ্ছ উপহার তুলে দেওয়া হয় রিচার হাতে। চমকপ্রদভাবে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করে রাজ্য সরকার। সেই সঙ্গে সিএবির তরফে তাঁকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাটও উপহার দেওয়া হয়। এসবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে তাঁকে নিয়োগ করা হয়।রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্যের অন্যতম সেরা নাগরিক সম্মান ‘বঙ্গভূষণ’ প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে উত্তরীয় ও সোনার চেন দেওয়া হয়। পরে ভবানী ভবনে গিয়ে রিচা ঘোষ ডিএসপি পদে যুক্ত হন।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি ফিরে পান…….

সু্প্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। এরপর প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরির ভবিষ্যত নিয়ে হাইকোর্টে শুরু হয় মামলার শুনানি। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওঠে মামলা।কী হবে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের? প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারানোর পর থেকে আশঙ্কায় ভুগছিলেন প্রাথমিকের শিক্ষকরাও। চাকরি থাকবে কিনা তার নিশ্চয়তা পাচ্ছেন না তার ফলে আতঙ্ক গ্রাস করছে। গত ২৮ এপ্রিলে এই মামলার শুনানি ছিল। মামলাটি উঠতেই আদালত স্পষ্ট জানায়, চাকরি বাতিল নিয়ে কথা হলে আইনজীবীরা অনেক কথা বলবেন। এত সময় দেওয়া হবে না। যাদের একই ইস্যু নিয়ে মামলা সেখানে একজনের নেতৃত্বেই কথা হবে। ফলে মামলার শুনানি ৭ মে পিছিয়ে দেওয়া হয়।সেই মতো বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওঠে মামলা। এর আগে ৭ এপ্রিল এই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ানোয় মামলাটি স্থগিত হয়ে যায়।প্রসঙ্গত, এই ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। সেই মামলায় অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি ফিরে পান ৩২ হাজার প্রাথমিক শিক্ষক।

কানাডার ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে খানখান, উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা