বহুতল থেকে পড়ে মৃত ২০১৯-র ‘মিস আমেরিকা’

বহুতল থেকে পড়ে মৃত ২০১৯-র 'মিস আমেরিকা',তাঁর মৃত্যুতে আত্মহত্যার ছায়া দেখতে  পাচ্ছে তদন্তকারী দল। শোকপ্রকাশ হারনাজ সান্ধুর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বহুতল থেকে পড়ে মৃত্যু হল ২০১৯ এর মিস আমেরিকা চেজলি ক্রিস্টের। আমেরিকার সময় অনুযায়ী রবিবার, ৩০ জানুয়ারি সকাল ৭টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। এক বহুতলের ৬০ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু ঘটে চেজলির। তাঁর মৃত্যুকে নিছকই দুর্ঘটনা বলতে নারাজ নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। ওই বহুতলের ৯ তলায় থাকতেন চেজলি। ৬০ তলা থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যুতে আত্মহত্যার ছায়া দেখতে  পাচ্ছে তদন্তকারী দল। 

তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ২০২০ সালের মিস ইউনিভার্স ভারতের হরনাজ সান্ধু। সেই স্মরণীয় সন্ধ্যায় চেজলির সঙ্গে তোলা সেই বিশেষ মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে শেয়ার  করে হারনাজ লিখেছেন- ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক। বিশ্বাস করা যাচ্ছে না। তুমি সবসময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। রেস্ট ইন পিস চেজলি।’

শুধুই গ্ল্যামার ওয়ার্ল্ড না তার পাশাপাশি তিনি ছিলেন একজন আইনজীবী, ফ্যাশন ব্লগার। ১৯৯১ সালে চেজলির জন্ম মিশিগানে। তবে তার বেড়ে ওঠা দক্ষিণ ক্যারোলিনে। সেখানেই পড়াশোনা।  ২০১৭ সালে অয়েক ফরেস্ট ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েট হন। নিজ উদ্যোগে তিনি তৈরি করেছিলেন মহিলাদের বিজনেস অ্যাপারাল ব্লগ হোয়াইট কলার গ্ল্যাম। 

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’