বিয়ের আসরে প্রাক্তন প্রেমিকার এন্ট্রি! বরের হাতে চুমু খেতেই হুলস্থুল কাণ্ড বাঁধালেন কনে

যেখানে দেখা যাচ্ছে, একটি বিয়েবাড়িতে নববিবাহিত দম্পতির সঙ্গে একজন মহিলা ছবি তুলেছেন। ছবি তোলা হয়ে যাওয়ার পরেই মহিলাটি বরের হাত ধরে চুম্বনের চেষ্টা করছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের ভালবাসার মানুষকে অন্য কারোর বউ বা বর হতে দেখা, সত্যিই বেদনাদায়ক, এর থেকে কষ্ট বোধহয় আর কিছু নেই! কিন্তু….! সম্প্রতি ইন্দো নেশিয়ার একটি ভাইরাল ভিডিও নেটপাড়ায় তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বিয়েবাড়িতে নববিবাহিত দম্পতির সঙ্গে একজন মহিলা ছবি তুলেছেন। ছবি তোলা হয়ে যাওয়ার পরেই মহিলাটি বরের হাত ধরে চুম্বনের চেষ্টা করছেন। পাশেই দাঁড়িয়েছিলেন তাঁর নববিবাহিত স্ত্রী। সেটা দেখা মাত্রই ওই ব্যক্তির স্ত্রী মহিলার চুলের মুটি ধরে মাটিতে শুইয়ে দেন। এটুকু দৃশ্যেই শেষ হয়ে যায় ভিডিওটি।

জানা যাচ্ছে, নিগৃহীতা মহিলা ওই ব্যক্তির প্রাক্তন প্রেমিকা। তাই ছবি তোলার পর তিনি আদর করে প্রাক্তন প্রেমিকের হাতে চুম্বন এঁকে দেওয়ার চেষ্টা করছিলেন, তখনই নাটকীয় দৃশ্যটির উত্থাপন হয়। স্বাভাবিকভাবেই নিজের স্বামীর সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকার এই আচরণ কেউ সহ্য করবে না। তাই হয়তো কনে ওই মহিলাকে সপাটে মারতে শুরু করেছিলেন। কিন্তু ইন্দোনেশিয়ান সংস্কৃতিতে এটি একটি ঐতিহ্যবাহী রীতি। ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, একটি ইন্দোনেশিয়ান বিয়ের মঞ্চ ফুল দিয়ে সেজে উঠেছে। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত বর ও কনের পাশাপাশি দাঁড়িয়ে আছে, অন্যদিকে একজন মহিলা তাঁদের পাশের দাঁড়িয়ে ফটো তুলছেন।

 

ফটো সেশন শেষ হতেই তিনি সামান্য মাথা নিচু করে বরের হাতে একটি চুম্বন করার চেষ্টা করেন, যা ইন্দোনেশিয়ান মুসলিম সংস্কৃতিতে গভীর শ্রদ্ধার অঙ্গভঙ্গি। কিন্তু মহিলা যখন বরের হাত চুম্বন করতে ঝুঁকে পড়েন, তখন কনে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান। সে এগিয়ে গিয়ে মহিলার ঘাড় ধরে, তার চুল টেনে তাঁকে দূরে সরিয়ে দেয়। তবে ঘটনার সময় বরকে স্থির থাকতে দেখা যায়, কোনও হস্তক্ষেপ করতে দেখা যায়নি। তবে কনের এই অর্থহীন প্রতিক্রিয়া নেটমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক ব্যবহারকারী তার এই আচরণকে ন্যায্য বলে অভিহিত করেছেন।

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে বিরাট পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার Indigo-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের