চড়া শীতের মধ্যে দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর, বর্ষ শেষে একাধিক জায়গায় বৃষ্টির সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: চড়া শীতের মাঝে ফের দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর।দেশের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ৩১ ডিসেম্বর হালকা বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে। এর ফলে একাধিক রাজ্যে আবহাওয়ার ভোল বদলাবে বছরের শেষে। দেশজুড়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। যার ফলে দেশের কিছু অংশে বৃষ্টি শুরু হয়েছে। অন্যান্য অংশে তীব্র ঠান্ডা এবং শৈত্য প্রবাহের পরিস্থিতি চলছে। রাজধানী দিল্লিতে(Delhi) ঘন কুয়াশা এবং তাপমাত্রার হ্রাস রয়েছে ।তীব্র ঠান্ডার কবল সেখানে বজায় রয়েছে । দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, নববর্ষের আগে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে ।এই নতুন ঝঞ্ঝা দিল্লি সহ সারা দেশের আবহাওয়ার পরিবর্তন ঘটাবে ।আগামী কয়েকদিনের বেশ কিছু জায়গায় স্বাভাবিক আবহাওয়ার ভোল বদল হবে। জম্মু-কাশ্মীরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাটি। উত্তর-পশ্চিম ভারতের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম শীতল হওয়ার চলাচলে বাধা সৃষ্টি হবে ।

এর ফলে আগামী সপ্তাহে পারদ ঊর্ধ্বমুখী হবে। রাজ্যে উত্তরবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি গালফ অফ মানার এবং কোমরিন এলাকায় আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শৈত্য প্রবাহের সর্তকতা জারি হয়েছে রাজধানী দিল্লি ,পঞ্জাব, চন্ডিগড় ,হরিয়ানা এবং রাজস্থানে। ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশও শৈত্য প্রবাহের পরিস্থিতি চলছে। পূর্ব উত্তরপ্রদেশে চরম শীতলতম দিন উপলক্ষিত হয়েছে রবিবার একই সঙ্গে দেশের মধ্যে শীতলতম দিন রবিবার ছিল বিহার ও পশ্চিম উত্তর প্রদেশে। আইএমডি’র পূর্বাভাস অনুযায়ী, উত্তর অঞ্চলের পাহাড়গুলিতে দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় ।প্রথমটি ২৮ ডিসেম্বর এবং দ্বিতীয়টি ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে সক্রিয় হবে এর ফলে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উপরের অঞ্চলে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যারা ওই সময় সেখানে থাকবেন নতুন করে সেই পর্যটকরা তুষারপাত দেখতে পাবেন। উত্তর পঞ্জাবের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরপ্রদেশে (Uttarpradesh)ও বিহারে কুয়াশা থাকবে। বছরের শেষের দিকে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। উত্তর পাঞ্জাবের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ এবং বিহারে কুয়াশা যেমন থাকবে বছরের শেষের দিকে তেমনি দক্ষিণ ভারতের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঘন কুয়াশা চরম সর্তকতা থাকছে দিল্লিতে।একই সঙ্গে উত্তর প্রদেশ ,পঞ্জাব ,হরিয়ানা, চন্ডিগড়ে ঘন কুয়াশা থাকবে ।বিহার ,হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশে ঘন কুয়াশা থাকবে। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গতে ও সিকিমে এবং ওড়িশায় ঘন কুয়াশা থাকবে মধ্যপ্রদেশে ওই হিমাচল প্রদেশেও কুয়াশা জারি থাকবে ।উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম ,মেঘালয়,নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতে ঘন কুয়াশা থাকবে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে ঘন কুয়াশা জারি থাকবে ।আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ।সঙ্গে বইবে ঝড়ো হাওয়া যার গতিবেগ থাকবে ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে বঙ্গে বর্ষ শেষের দিনগুলোতে শীতের আমেজ থাকবে। ইংরেজি নববর্ষের পর সামান্য তাপমাত্রা বাড়বে কলকাতায়। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের