রানাঘাটে ভোটারের কাছে চওয়া হল জন্মদাতার মৃত্যুর নথি, অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়লেন গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নদিয়া জেলার রানাঘাট মহকুমা শাসকের দফতরে রবিবার SIR শুনানি পর্বে ঘটল এক নজিরবিহীন ঘটনা। কাঁদতে দেখা গেল এক যুবতীকে।SIR শুনানিতে ডাক পাওয়া অন্যান্যরা ওই যুবতীকে কাঁদতে দেখে তাকে ঘিরে জড়ো হন। চরম সমস্যার মুখে পড়েছেন বিবাহিত মানু মিত্র(Manu Mitra)। রক্তের সম্পর্ক না এস আই আর এর জন্য প্রয়োজনীয় কাগজের নথি কোনটা বড়? যিনি জন্ম দিয়েছেন সে নাকি যার হাত ধরে মানু মিত্র বড় হয়েছে তিনি?SIR শুনানিতে এমনই জটিল প্রশ্নের মুখোমুখি হয়েছেন ওই যুবতী। জানা গিয়েছে, রানাঘাটের বাসিন্দা মানু মিত্র ১৯৯৭ সালে জন্মগ্রহণ করে। তার জন্মসংসাপত্র এবং স্কুলের নথিতে জন্মদাতা বাবার নাম নথিভুক্ত রয়েছে। সেখানে লেখা রয়েছে তার বাবা প্রবীর দাস(Prabir Das)। কিন্তু মানু যখন স্কুলে যাচ্ছে সেই সময় তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়।

তারপর থেকে মায়ের কাছেই মানুষ হয় ওই যুবতী। এদিকে পরে ওই যুবতীর মায়ের সঙ্গে রানাঘাটের দক্ষিণপাড়ার বাসিন্দা তিমির ঘোষের বিয়ে হয়। স্কুল বেলা থেকে তাকেই বাবা বলে ডেকে এসেছে মানু মিত্র। তার পরিচয় নিয়েই বড় হয়েছে সে। আধার থেকে ভোটার কার্ড সবেতে তিমির ঘোষ মানুর বাবা। বর্তমানে মানু বিবাহিত। শ্বশুরবাড়ি ঠিকানাতেও বাবা হিসেবে তিমির ঘোষের (Timir Ghosh)নাম রয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে ২০০২ সালের তালিকা নিয়ে। যেখানে মানুর মায়ের নাম নেই। এবার নিজের জন্মসংসাপত্র পেশ করতে গিয়ে সেখানে জন্মদাতা হিসেবে প্রবীর বাবুর নাম রয়েছে। এস আই আর শুনানিতে আধিকারিকরা মানুর কাছে তার জন্মদাতার কথা জানতে চাইলে সে জানায় সেখানে বাবা হিসেবে যার নাম রয়েছে তিনি মারা গেছেন। তখন তার কাছে তার জন্মদাতার মৃত্যু শংসাপত্র চাওয়া হয়। এবার সেখানেই সমস্যায় পড়েন ওই বিবাহিত মানু মিত্র। দু দশক ধরে বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ।

তারপর থেকে বাবার সঙ্গে কোন যোগাযোগ রাখে নি, মেয়ে মানু। সে শুনেছে কয়েক বছর আগে তার জন্মদাতা বাবা মারা গিয়েছে। এবার সেই বাবার মৃত্যুর নথি সে কোথায় পাবে? তাই অসহায় ভাবে কাঁদতে থাকে ওই যুবতী। তার একটাই বক্তব্য যার আঙুল ধরে বড় হলাম যাকে বাবা হিসেবে জানি তার নাম আমার স্বপ্নটিতে আছে এখন জন্মসংসাপত্রে নথির প্রমাণ হিসেবে আমার জন্মদাতা বাবা প্রবীর বাবুর ডেথ সার্টিফিকেট কোথায় পাব? যদি নাম কেটে যায় ভোটার তালিকা থেকে তাহলে কোথায় গিয়ে দাঁড়াব। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে এই বিষয়টি এমন একটি জটিলতার পর্যায়ে পৌঁছেছে তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কিন্তু আবেক আর নথীর লড়াইয়ে মানুষের চোখের জল আপাতত নিশ্চয়তা কোন খুঁজে পাচ্ছে না।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের