বর্ষ শেষে স্ট্র্যান্ড রোড থেকে একাধিক আগ্নেয়াস্ত্র–কার্তুজ উদ্ধার করল এসটিএফ, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে গঙ্গা সংলগ্ন বাবুঘাট থেকে আগ্নেয়াস্ত্র এবং ২০ থেকে ২২ টি কার্তুজ সহ গ্রেফতার ২।এসটিএফ (STF)আধিকারিকরা যে দুজনকে গ্রেফতার করেছে তাদের কাছে যে ব্যাগ ছিল সেই ব্যাগেতে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে একটি বাইকের চাবি। উদ্ধার হয় দুটি আগ্নেয় অস্ত্র।২০ থেকে ২২ টি কার্তুজ।৬৮৫ টাকা ও একটি মোবাইল ফোন।যা যা উদ্ধার করা হয়েছে সবকিছু সিজার করা হয়েছে।এই দুই ব্যক্তি কোথাকার বাসিন্দা সেটা এখনো স্পষ্ট নয়।

এসটিএফ আধিকারিকরা মনে করছে বিহার কিংবা অন্য কোন জায়গা থেকে তারা নিয়ে যাচ্ছিল এই অস্ত্রশস্ত্র গুলি ।যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত চলছে। এর আগে শিয়ালদা স্টেশন(Sealdaha Staion) সংলগ্ন মুচিপাড়া এলাকা থেকে ভিন রাজ্যের আগ্নেয়াস্ত্র পাচার চক্রের একের পর এক কিং পিং ধরা পড়েছিল কলকাতা পুলিশের হাতে। সেই সূত্র ধরে এস টি এফ বিহারের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে একের পর এক বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা সন্ধান পেয়েছিল।

গ্রেফতার হয় একের পর এক বেআইনি কাজের সঙ্গে যুক্ত কারবারিরা। শহরে পাচার হওয়ার আগে উদ্ধার হয়েছিল একের পর এক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।এদিকে আলিপুরের ঘটনাতে এই বেআইনি অস্ত্র সমেত যে গ্রেফতার হয়েছে তার নাম রাজেশ কুমার সাউ। সে বিজেপি নেতা রাতের সঙ্গে পরিচিত বলে জানা গেছে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তবে বর্ষ শেষে উৎসবের মরশুমে কলকাতায় আগ্নেয়াস্ত্র কেন আনা হয়েছিল এবং কোথায় পাচার হচ্ছিল তার জানার চেষ্টা করছে পুলিশ।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের