চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরে তুষারপাতের মধ্যে দিয়ে বর্ষবরণ ,নতুন বছরে কলকাতা সহ একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়বে

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস। তাপমাত্রা সামান্য বাড়বে। বুধবার বর্ষবরণের রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী ২-৩ দিনে। কলকাতায় বুধবার ১৩ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পারদ থাকবে। জানুয়ারির প্রথম দুই তিন দিনে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতে বর্ষবরণ।বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের চার-পাঁচ জেলাতে। আর দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে উষ্ণতা। ঘন হবে কুয়াশার ঘনঘটা। বর্ষবরণে দুই বঙ্গের এইরকম পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন,দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য উঁচু এলাকায় ৩১ শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং এর ঘুম, সান্দাকফু এবং চটকপুর এর মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। হালকা বৃষ্টি হবার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বর্ষবরণে কুয়াশার ঘনঘটা বাড়বে দক্ষিণবঙ্গে(South Bengal)। ৩১ শে ডিসেম্বর হালকা কুয়াশা সামান্য সময়ের জন্য সকালের দিকে। পরে বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ১লা থেকে ৩রা জানুয়ারি কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতার(Kolkata) একাংশে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ-সংলগ্ন এলাকায়।

নতুন বছরের প্রথম দিনে কুয়াশার ঘনঘটা থাকবে বীরভূম ,পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে।উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে উত্তরবঙ্গের(North Bengal) কিছু এলাকায়। কুয়াশার ঘনঘটা বেশি থাকবে দার্জিলিং ,আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ