বর্ষবরণের রাতে শহরে ৩০০০ পুলিশ নামছে রাস্তায়, যান চলাচলে থাকবে বিধি নিষেধ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষবরণের রাতে শহরে নামছে প্রায় তিন হাজার পুলিশ ফোর্স। ময়দান এলাকা সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বুধবার বিকেল থেকে। পার্ক স্ট্রিট, ময়দান, ধর্মতলা, ভারতীয় জাদুঘর, আলিপুর চিড়িয়াখানা, আলিপুর মিউজিয়াম সহ শহরের দ্রষ্টব্য স্থানগুলিকে ঘিরে বুধবার সকাল থেকেই পুলিশ রাস্তায় নামছে। উচ্চপদস্থ ২১ জন আইপিএস অফিসার, ৪১ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও প্রায় ৭২ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা রাস্তায় থাকবেন। শহরের একাধিক ওয়াচ টাওয়ার(Watch Tower) থেকে শক্তিশালী দূরবীনের মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রয়োজন মধ্যে ড্রোনের ব্যবহার করা হবে। বর্ষবরণের রাতে শহরের ৩৮ টি পয়েন্টে নাকা চেকিং করা হবে। বর্ষবরণের রাতে আতশবাজি পোড়ানোর ক্ষেত্রেও নজরদারি চালাবে পুলিশ।

দিল্লির বিস্ফোরণের কথা মাথায় রেখে এবং অশান্ত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রেখে মেট্রো স্টেশন থেকে সড়ক পথ সহ সর্বত্র পুলিশের নজরদারি জোরদার থাকবে।বুধবার সন্ধ্যের পর থেকে অতিরিক্ত ফোর্স নামানো হবে পার্ক স্ট্রিট এবং তার চারপাশের এলাকা ঘিরে। অতিরিক্ত ভিড় হলে পার্ক স্ট্রিটে(Park Street) যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। শহরের সমস্ত কটি পানশালা এবং নাইট ক্লাব ঘিরে থাকবে সাদা পোশাকে পুলিশের নজরদারি। বর্ষবরণের রাতের পাশাপাশি 2026 সালের পয়লা জানুয়ারির রাতেও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে থাকবে বিধি নিষেধ। সংশ্লিষ্ট যে রাস্তা গুলিতে বুধ এবং বৃহস্পতিবার বিকেল চারটে থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত পণ্য বাহী যান চলাচলের ক্ষেত্রে নিষিদ্ধ থাকবে।

সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল- এজেসি বোস রোড ও চৌরঙ্গী রোড ক্রসিং (উত্তরমুখী), এইচএসসি বোস রোড ও হরিশ মুখার্জী রোড এবং ক্যাথিডাল রোড ক্রসিং (উত্তরমুখী), সেজেছি বোস রোড ও হসপিটাল রোড (ওয়েস্ট) ক্রসিং থেকে উত্তরমুখী, ট্যান্ড রোড ও গোষ্ঠ পাল সরণি ক্রসিং পূর্বমুখী, রেড রোড ও মেয়ো রোড ক্রসিং, রোড ও ডাফরিন রোড ক্রসিং, ক্যাথিড্রাল রোড ও কুইন্স ওয়ে ক্রসিং ,চৌরঙ্গী রোড ও শেক্সপিয়ার সরণি ক্রসিং এসপ্ল্যানেড ক্রসিং দক্ষিণমুখী ভূপেন বোস এভিনিউ ,সিআর এভিনিউ ক্রসিং, গভমেন্ট প্লেস ইস্ট এন্ড এসপ্ল্যানেড রোড ক্রসিং দক্ষিণমুখী ,গভমেন্ট প্লেস ইস্ট এন্ড আর আর এভিনিউ ক্রসিং দক্ষিণমুখী ,এসপ্ল্যানেড র‍ ্যাম্প থেকে সেকেন্ড হুগলি ব্রিজ মুখী কেপি রোড।

আগেই কলকাতার পুলিশ কমিশনার(CP) মনোজ ভার্মা সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন বড়দিন ও বর্ষবরণে শহরবাসীদের নিরাপত্তায় জোরদার নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে। সিনিয়র অফিসাররা রাস্তায় থাকবেন। সূত্রের খবর পুলিশ কমিশনার নিজেও বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাস্তায় নামতে পারেন।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন