রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রাক্কালেই নয়া মুখ্যসচিব পেলেন রাজ্যবাসী। নয়া মুখ্যসচিব হলেন স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে থাকা নন্দিনী চক্রবর্তী। তিনি মনোজ পন্থের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাজ্যে এই প্রথম কোনও মহিলা আমলা মুখ্যসচিবের পদে বসলেন। ১৯৯৪ সালের ক্যাডারের দুঁদে আমলা হিসাবে পরিচিত নন্দিনী চক্রবর্তীর অধীনেই আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট অনুষ্ঠিত হতে চলেছে।  নতুন মুখ্যসচিবের পাশাপাশি নতুন স্বরাষ্ট্র সচিবও পেল বঙ্গবাসী। নয়া স্বরাষ্ট্র সচিব হলেন ২০০৪ ব্যাচের আইএএস ক্যাডার জগদীশ প্রসাদ মিনা। তিনি বর্তমানে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনেস্ট্রিটিভ রিফর্মসের (পার) সচিব পদে রয়েছেন। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব হিসাবেও অতিরিক্ত দায়িত্বভার সামলাচ্ছেন।  বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। 

বুধবারই বছরের শেষদিনে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নিয়েছেন ১৯৯১ ক্যাডারের আইএএস আধিকারিক মনোজ পন্থ। গত বছর ৩১ অগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। মুখ্যসচিব হিসেবে গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু, দিল্লি তাতে সায় দেয়নি। তারপরই মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছিল। গত ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মনোজ পন্থের। তাঁর জায়গায় কাকে নতুন মুখ্যসচিব করা হবে, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছিল।

পরে রাজ্যের মুখ্যসচিব হিসাবে মনোজ পন্থের কর্মকালের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব করেছিল নবান্ন। সেই সুপারিশে সম্মতি জানিয়েছিল মোদি সরকার।গত জুন মাসে আরও ৬ মাস কার্যকালের মেয়াদ বাড়ানো হয় পন্থের। সেই মেয়াদ শেষ হওয়ার পরে কাকে মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। সূত্রের খবর, বিধানসভা ভোটের কথা ভেবে মনোজ পন্থের কার্যকালের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য কেন্দ্রের কর্মী বর্গ মন্ত্রকের (ডিওপিটি) আবেদন জানানো হয়েছিল।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের