ভুয়ো সিবিআই অফিসার সেজে মুম্বইয়ের লোকাল ট্রেনের প্রথম শ্রেণিতে ভ্রমণ, তার পর….

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে বৈধ টিকিট ছাড়া মুম্বইয়ের লোকাল ট্রেনের প্রথম শ্রেণিতে চড়ার অভিযোগে গ্রেফতার ১ ব্যক্তি। ৬২ বছরের ওই বৃদ্ধকে জিটিবি স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় দিয়ে সফর করায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, বছর শেষের আগে মুম্বই লোকাল ট্রেনের প্রথম শ্রেণিতে উঠেছিলেন ৬২ বছরের বৃদ্ধ ধনঞ্জয় যাদব। তার কাছে প্রথম শ্রেণির বৈধ টিকিট ছিল না। সেই টিকিট ছাড়াই সফর করছিলেন। পাশাপাশি তার সঙ্গে ছিল একটি ভুয়ো সিবিআই অফিসারের পরিচয়পত্র। তার কাছে টিকিট পরীক্ষক টিকিট দেখতে চাইলে তিনি নিজেকে সিবিআই অফিসারের পরিচয় দেন। একটি জাল পরিচয়পত্র দেখান। ওি পরিচয় পত্র দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। ওই কার্ডের একপাশে সিবিআই লোগো, অন্যদিকে ইংরেজি এবং মারাঠি উভয় ভাষায় “ভারত সরকার” লেখা ছিল। এটি দেখেই সন্দেহ জাগে। অতিরিক্ত নথি দেখতে চািইলে অভিযুক্ত তা দেখাতে পারেনি।

তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশকে ডাকা হয়। পুলিশ, টিকিট পরীক্ষক সকলে মিলে জিজ্ঞাসাবাদ শুরু করলে আসল তথ্য সামনে আসে। জানা যআয়, তার আসল নাম বদরুদ্দিন খান। তিনি গোভান্ডির বাসিন্দা। ভুয়ো পরিচয় পত্র বানিয়ে. ভুয়ো নামে ট্রেনে সফর করছিলেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে, ভারতীয় ন্যায় সংহিতার ২০৫ ধারা অর্থাৎ প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারীর ব্যবহৃত পোশাক পরা বা টোকেন বহন করার অভিযোগে এফআইআর হয়েছে। কিন্তু তিনি কেনব ভুয়ো পরিচয়ে সফর করছিলেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫