১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা, জোরকদমে প্রস্তুতির কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জোরকদমে ঝাঁপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জানুয়ারি তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। আর মুখ্যমন্ত্রীর ওই কর্মসূচির প্রস্তুতি চলছে জোরকদমে। আজ শুক্রবার (২ জানুয়ারি) মন্দির নির্মাণস্থল প্রস্তুতির কাজ পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

রাজ্য সরকারের উদ্্যোগে ইতিমধ্যেই দিঘায় গড়ে উঠেছে জগ্নাথ মন্দির। গত আট মাসে এক কোটির বেশি দর্শনার্থী ওই মন্দির পরিদর্শন করেছেন বা পুজো দিয়েছেন। দিঘার জগন্নাথ মন্দির ঘিরে ভক্ত তথা সাধারণ মানুষের আবেগ দেখেই উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উজানু মৌজায় পরিত্যক্ত থাকা জমিতেই ওই মন্দির গড়া হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার রাজারহাট নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ওই মন্দিরের শিলান্যাস করবেন। যদিও তখন নির্দিষ্ট করে তারিখ জানাননি।

তবে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে (এসজেডিএ) জানানো হয় আগামী ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বার্তা পেয়েই মন্দির নির্মাণস্থল প্রস্তুতের কাজে ঝাঁপিয়ে পড়ে এসজেডিএ ও শিলিগুড়ি পুরসভা। এদিন মন্দিরের জন্য বরাদ্দ জায়গা পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মহাকাল মন্দির নির্মাণের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ বৈঠক হবে। মন্দিরের জন্য জমির সংস্কার-সহ বিভিন্ন কাজ হচ্ছে৷ সেই কারণেই পরিদর্শনে এলাম। বিভিন্ন দফতরের আধিকারিকেরা রয়েছেন। হিডকোর লোকজন আছেন।’

মন্দির তৈরির জন্য রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে জেলার পুলিশ, প্রশাসন, শিল্পোদ্যোগী, সমাজসেবী-সহ একাধিক ব্যক্তিদের নিয়ে একটি ট্রাস্ট তৈরি হবে। সেই ট্রাস্টই মন্দির নির্মাণের সমস্ত বিষয় তদারকি করবে। যদিও মহাকাল মন্দির নির্মাণের বিরোধিতায় সরব হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা সিপিএম জমানার পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, ‘যে জমিতে ওই মন্দির নির্মাণ হচ্ছে তা তথ্য-প্রযুক্তি পার্কের জন্য বরাদ্দ হয়েছিল। তথ্য-প্রযুক্তি পার্ক হলে বহু তরুণ কাজ পেত। মন্দির দিয়ে নয়, শিল্প দিয়েই উন্নয়ন হয়।’ বাম জমানায় কেন ওই ২৫.১৫ একর জমিতে তথ্য-প্রযুক্তি পার্ক গড়ে তোলা গেল না, তার কোনও সদুত্তর অবশ্য দিতে পারেননি তিনি। 

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২