জল্পনায় সিলমোহর! ১৪ বছরের সম্পর্কে ইতি টানলেন জয়-মাহি, সন্তানদের দায়িত্ব কে নিচ্ছেন?

১৪ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় তারকা দম্পতি মাহি ভিজ এবং জয় ভানুশালী। আর তাঁরা নিজেরাই বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনায় সিলমোহর! ১৪ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় তারকা দম্পতি মাহি ভিজ এবং জয় ভানুশালী। আর তাঁরা নিজেরাই বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। বহুদিন ধরেই হিন্দি টেলিভিশনের বিখ্যাত এই দম্পতির সম্পর্ক ভাঙা নিয়ে গুঞ্জন চলছিল। কিন্তু এই বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। অবশেষে পারস্পরিক সহযোগিতায় আলাদা হওয়ার সিদ্ধান্তের নিলেন তাঁরা এবং ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তাঁরা। এই খবরটি ভক্তদের হতবাক করেছে। কারণ জয়-মাহি বলিউডের পাওয়ার দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চলছে।

সম্প্রতি মাহি ভিজ ও জয় ভানুশালী একটি যৌথ বিবৃতিতে বিবাহবিচ্ছেদের কথা নিশ্চিত করে জানিয়েছেন যে, তাঁরা সাবধানে বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের সম্পর্কের মধ্যে কারোরই কোনও দোষ বা অন্যায় ছিল না। একটি উন্নত ভবিষ্যতের জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দম্পতি লিখেছেন, “আজ আমরা এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যা জীবন আমাদের জন্য বেছে নিয়েছে। শান্তি, আমাদের সন্তান এবং আমাদের সুখের জন্য আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা সেরা বন্ধু থাকব। যদিও আমাদের পথ এখন আলাদা, এই সিদ্ধান্তে কোনও খলনায়ক নেই। দয়া করে বুঝতে পারছেন যে, আমরা শান্তি, স্বাচ্ছন্দ্য এবং আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এই পদক্ষেপ নিচ্ছি। অন্য কোনও কারণে নয়। আমরা একে অপরকে সম্মান করব, একে অপরকে সমর্থন করব এবং একে অপরের জন্য প্রার্থনা করব। আমরা আপনাকে আমাদের সিদ্ধান্তকে সম্মান করার জন্য অনুরোধ করছি। যাতে আমরা এগিয়ে যেতে পারি। মাহি এবং জয় ভানুশালী।”

জয় এবং মাহি আরও জানিয়েছেন, তাঁরা তাঁদের ৬ বছরের মেয়ে তারাকে একসঙ্গে বড় করবেন। এছাড়া তাঁরা তাঁদের দত্তক নেওয়া সন্তানদেরও একসঙ্গে দেখাশোনা করবেন। মাহি ভিজ এবং জয় ভানুশালী ২০১১ সালে বিয়ে করেছিলেন এবং টিভির সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে একজন ছিলেন তাঁরা। বিয়ের আগে তাঁরা দীর্ঘদিন ধরে ডেট করেছিলেন। মাহি বর্তমানে “সেহার হোনে কো হ্যায়” শোয়ে অভিনয় করছেন। যা তাঁর নয় বছর পর টেলিভিশনের প্রত্যাবর্তন। আর জয় এখন বিভিন্ন শোয়ের সঞ্চালক। বর্তমানে বিদেশ সফর করছেন।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর