মুম্বইয়ের শপিং মলে মুসলিম মহিলাকে ধর্ষণের হুমকি, হিজাব পরা নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্যনগরী মুম্বই। আর সেখান‌ থেকে এক ঘন্টার দূরত্বে রয়েছে ভিরারের যশবন্ত নগর। গাড়িতে করে আসলে একঘণ্টা সময় লাগবে। ভিরারের যশবন্ত নগর এলাকায় রয়েছে ডি–মার্ট আউটলেট। যেখানে ঘটে গেল এক সাম্প্রদায়িক হয়রানি এবং ধর্ষণের হুমকির মতো ঘটনা। আর সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর তার জেরে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়ল ডবল ইঞ্জিন রাজ্য। এটা বিজেপি শাসিত রাজ্য। আর সেখানে নালাসোপাড়া পশ্চিমের বাসিন্দা এক স্থানীয় মুসলিম মহিলা অভিযোগ করেছেন যে, হিজাব পরে থাকার কারণে তাঁকে ডি–মার্ট আউটলেটে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ডি–মার্ট আউটলেটে কেনাকাটা করতে গেলে সংঘর্ষ শুরু হয়। ওই সংখ্যালঘু মহিলা অভিযোগ করেন যে, দোকানের ভিতরে থাকা লোকেরা তাঁর পোশাক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিল এবং তাঁকে অপেক্ষা করতে বলেছিল। কারণ তিনি একজন মুসলিম। এই ঘটনা নিয়ে এখন জোর আলোড়ন পড়ে গিয়েছে। একজন মহিলার সঙ্গে এমন অভব্য আচরণ করা হলেও কেউ এগিয়ে আসেনি সাহায্য করতে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই চাপে পড়ে যায় ডি–মার্ট কর্তৃপক্ষ। সুতরাং ভিন রাজ্যে মুসলিম মহিলারা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

 

অন্যদিকে এখানেই বিষয়টি শেষ হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যখন একদল পুরুষ তাঁকে ধর্ষণ করার হুমকি দিয়ে বলে, ‘‌তুমি মুসলিম, বেরিয়ে যাও। না হলে আমরা তোমাকে ধর্ষণ করব।’‌ ভীত সন্ত্রস্ত ওই মহিলা এই ঘটনার জন্য গভীর দুঃখপ্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, মৌখিক নির্যাতন করা হয়েছিল পোশাক পরাকে কেন্দ্র করে। সেখানে তাঁর ধর্মীয় পরিচয় এবং হিজাব পরার বিষয়কে কটাক্ষ করা হয়েছিল। কিন্তু পরে ধর্ষণ করার হুমকি দেওয়ায় তিনি ভয় পেয়ে যান। এই অবস্থায় যখন প্রথম বিচার চেয়েছিলেন, তখন ঘটনার রাতে তিনি রাত ১২:৩০টা পর্যন্ত থানায় ছিলেন। কিন্তু কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি।

এছাড়া এই ঘটনা নিয়ে ওই মুসলিম মহিলা তাঁর উপর হওয়া নির্যাতনের একটি ভিডিও প্রকাশ করেছেন। যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে সমাজকর্মী আহমেদ মেমনের দৃষ্টি আকর্ষণ করেন এবং যিনি ওই মহিলাকে আইনি ব্যবস্থা করার জন্য থানায় ফিরিয়ে নিয়ে যান। সমাজকর্মী আহমেদ মেনন নিশ্চিত করেছেন যে, সহকারি পুলিশ কমিশনার এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে আলোচনার পর এখন আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করেছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা হয়েছে। জনগণের চাপ এবং স্থানীয়দের হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে ভিরার ডি–মার্ট কর্তৃপক্ষ ওই ঘটনার জন্য মহিলার কাছে ক্ষমা চেয়েছে বলে খবর।

 

 

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির