মোদির রাজ্যে পঞ্চায়েতের দুর্নীতি ফাঁস করায় কৃষককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা

পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করায় গুজরাতে এক কৃষককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ উঠল খোদ সরপঞ্চের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতিবাজ পঞ্চায়েত! তথ্য সামনে আনায় চরম পরিণতি হল কৃষকের। পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করায় গুজরাতে এক কৃষককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ উঠল খোদ সরপঞ্চের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, আনন্দ জেলার আম্বাভ গ্রাম পঞ্চায়েত অফিসে। যেখানে আঙ্কলাভের বাসিন্দা এক কৃষককে নির্মমভাবে মারধরের পরে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় আক্রান্ত ওই কৃষক বর্তমানে ভদোদরার সায়াজি হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীর নাম ভরত পাধিয়ার (৫০)। যিনি সম্প্রতি আম্বাভ পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির তদন্তের দাবি নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। আর সেটাই হয়েছে কাল! সত্য প্রকাশ্যে আনতেই তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করেন মহিলা সরপঞ্চ কোকিলা পাধিয়ার, তাঁর স্বামী দীনেশ পাধিয়ার, ছেলে নীলেশ পাধিয়ার এবং ভাগ্নে রাজেশ ওরফে পোপট পাধিয়ার।

এরপর তাঁরা গতকাল (৪ জানুয়ারী) ওই কৃষকের বাড়িতে যান। এবং কোনও কথাবার্তা ছাড়াই তাঁকে কাঠের লাঠি দিয়ে মারধর শুরু করেন। এরপর মহিলা সরপঞ্চ ভুক্তভোগীকে গ্রামের মাঝ রাস্তায় টেনে নিয়ে যান এবং তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর কোনক্রমে ওই কৃষককে উদ্ধার করে তাঁর পরিবার ভদোদরার সায়াজি হাসপাতালে নিয়ে যান, সেখানেই তিনি এখন চিকিৎসাধীন। এই ঘটনায়, পুলিশ আঙ্কলাভের আম্বাভ গ্রামের মহিলা সরপঞ্চ-সহ পাঁচজনের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

সায়াজি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ভুক্তভোগী জানিয়েছেন, “গ্রামের পঞ্চায়েতে দুর্নীতির কারণে আমি আট-দশ দিন আগে জেলা উন্নয়ন কর্মকর্তা, তালুকা উন্নয়ন কর্মকর্তা, উন্নয়ন কমিশনার এবং মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন করেছিলাম। এই সকল স্থানে বারবার আবেদন করার পরেও কোনও ন্যায়বিচার পাওয়া যায়নি, তাই শেষমেষ আমরা এই বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দিই। যেদিন আমি বিবৃতি দিয়েছিলাম, সেদিনই পঞ্চায়েত প্রধানের স্বামী আমাকে হুমকি দেন। পরের দিন, অন্যান্যরাও আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এবং বার্তা পাঠায়। যেখানে লেখা ছিল, ‘আমরা তোমাকে জীবিত ছাড়ব না’। পরের দিন, আমার বাড়িতে ভজন অনুষ্ঠান ছিল, তাই আমি আটা পিষতে আটা কলে গিয়েছিলাম। তখনই হঠাৎ, সরপঞ্চ কোকিলা, তাঁর স্বামী দীনেশভাই, ছেলে নীলেশভাই, রাজেশভাই এবং তাঁর এক ভাগ্নে একটি ইকো গাড়িতে করে সেখানে যান। তারা আমাকে লাঠি দিয়ে মারধর করে গ্রামের মাঝখানে নিয়ে যান। আমাকে কোকিলা ধরে রাখেন, নীলেশভাই আমার গায়ে পেট্রোল ঢেলে দেন এবং রাজেশভাই দেশলাই জ্বালিয়ে দেন। দীনেশভাই আমাকে লাথি মেরে তারপর আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যায়।”

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের