আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চা–বাগানের শিশুসাথী, আলিপুরদুয়ারে পড়ুয়াদের জন্য স্কুলবাস চালু করে কথা রাখলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি:‌ ঠিক দু’‌দিন আগে। আলিপুরদুয়ারে জনসভা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন ছক ভেঙে মানুষের অভাব–অভিযোগ শুনেছিলেন। আর কথা দিয়ে ছিলেন, সেসব করবেন কলকাতায় ফিরে গিয়েই। এবার সেই কথা রাখলেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর তা নিয়েই খুশি উত্তরবঙ্গের চা–বাগানের মানুষজন। একদিকে রূপশ্রী অপরদিকে চা–বাগানের শিশুদের জন্য স্কুল বাস চালু করে কথা রাখলেন অভিষেক।

এদিকে আলিপুরদুয়ারে সভা করে মানুষের যে অভাব–অভিযোগ শুনেছিলেন তখন একজন চা–বাগানের শ্রমিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান, এখানের স্কুল পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যদি কোনও উদ্যোগ নেওয়া হয় তাহলে খুব উপকার হবে। তখন অভিষেক বলেছিলেন, তিনি বিষয়টি স্মরণে রেখে কলকাতায় গিয়ে নিশ্চয়ই উদ্যোগ নেবেন। এবার কথা রাখলেন সেই স্কুল বাস চালু করে। এই বাসের নাম রাখা হয়েছে, ‘‌চা–বাগানের শিশুসাথী’‌।

অন্যদিকে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে, রূপশ্রীর অনুদান না পাওয়া বধূ চা–শ্রমিকের কাছ থেকে আবেদনের কাগজপত্র সংগ্রহ করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। মিলা নাগাশিয়ার বাড়িতে গিয়ে তাঁর বিয়ের ও রূপশ্রীর আবেদনের সমস্ত কাগজ সংগ্রহ করেন বিধায়ক। অভিষেক ওই সভা থেকে মিলাকে গ্যারান্টি দিয়েছিলেন রূপশ্রী অনুদানের টাকা পাইয়ে দেওয়ার। এবার সেই কথাও রাখলেন। এই বিষয়ে সুমন কাঞ্জিলাল জানান, অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে মিলার রূপশ্রী প্রকল্পের আবেদনের কাগজপত্র নিতে এসে আরেকজনেরও একই সমস্যা দেখলাম। দু’জনেরই কাগজপত্র প্রশাসনের কাছে জমা করে দেব। আশা করছি, দ্রুত তাঁরা অনুদানের টাকা পেয়ে যাবেন।

এছাড়া আলিপুরদুয়ার জেলায় চালু হচ্ছে পাঁচটি স্কুল বাস। শনিবার মাঝের ডাবরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কুমারগ্রামের রহিমাবাদ চা–বাগানের শ্রমিক জয়ন্ত ওরাওঁ অভিযোগ তোলেন গরু ছাগলের মতো চা–শ্রমিক পরিবারের সন্তানদের ট্রাক্টরে করে স্কুলে নিয়ে যাওয়া হয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরদিনই ঝাঁ–চকচকে নতুন স্কুল বাসগুলি চলে এল আলিপুরদুয়ার জেলায়। শিশুসাথী প্রকল্পে চা বলয়ের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুল বাস এল মাদারিহাটে। আজ, সোমবার থেকে চা শ্রমিকদের ঘরের ছেলেমেয়েদের জন্য এই বাস আসে। আলিপুরদুয়ার জেলায় পাঁচ চা–বাগান এলাকা থেকে স্কুল বাস চালুর নোটিফিকেশন জারি করল শ্রম দফতর। ঢেকলাপাড়া, লঙ্কাপাড়া, টোটোপাড়া, মুজনাই এবং সেন্ট্রাল ডুয়ার্স চাবাগান থেকে এই বাস চালানো হবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ