দিল্লিতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, আর্থিক টানাটানির জেরে মা-ভাই-বোনকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের, রইল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের রাজধানী দিল্লির বুকে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে নিজেরই মা-ভাই ও বোনকে খুন করল এক যুবক। খুন করার পরে থানায় হাজির হয়ে নিজের দোষও কবুল করেছে ওই খুনি। ঘটনার কথা শুনে প্রথমে চমকে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে তিন জনের রক্তাক্ত দে্হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ লক্ষ্মীনগর থানায় হাজির হয় যশবীর সিংহ নামের বছর পঁচিশের এক যুবক। থানায় কর্তব্যরত আধিকারিককে নির্লিপ্ত কণ্ঠে জানায়, সে মঙ্গল বাজার এলাকার বাসিন্দা। বাড়িতে মা-ভাই ও বোনকে খুন করে রেখে এসেছে। প্রথমে যশবীরের কথাকে বিশ্বাস করতে চাননি পুলিশ আধিকারিকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে তিন জনের লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে অবাক হয়ে যান। নিহতরা হলেন কবিতা (৪৬), মেঘনা (২৪) ও মুকুল (১৪)। মা-ভাই ও বোনকে খুনের দায়ে ইতিমধ্যেই যশবীরকে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে পুলিশকে সে জানিয়েছে, টাকা-পয়সা নিয়ে গোলমালের জেরে-ই নিজের তিন আপনজনকে খুন করেছে।

যদিও যশবীরের কথা পুরিপুরি বিশ্বাস করতে রাজি নন লক্ষ্মীনগর থানার পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, নিহত তিন জনের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে গিয়ে আবুলের ছাপ-সহ নানা তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। তাঁদের রিপোর্টের জন্যও অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। পরিবারের তিনজনকে খুন করলেও যশবীরের কুকীর্তি পড়শিরা প্রথমে টের পাননি। পুলিশের কাছ থেকে ওই ভয়াবহ হত্যাকাণ্ডের কথা শুনে তাঁরা স্তম্ভিত হয়ে পড়েন। ঘটনার কথা জানাজানি হতে এলাকায় যেমন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তেমনই শোকের ছায়াও নেমে এসেছে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত