বেলডাঙায় কনকনে শীতের দুপুরে অর্ধশত ঘুঘু উড়ল মুক্ত নীল আকাশে

Share:

নিজস্ব প্রতিনিধি,বেলডাঙা:খাঁচার অন্ধকারে দিন কাটছিল ওদের। ডানা মেলার সুযোগটুকুও কেড়ে নিয়েছিল অসাধু কারবারিরা। অবশেষে পুলিশের তৎপরতায় মুক্তির স্বাদ পেল প্রায় ৫০টি ঘুঘু পাখি(Dove Bird)। মঙ্গলবার বেলডাঙা থানার বেগুনবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিকদের উদ্যোগে ওই পাখিগুলিকে উদ্ধার করে পুনরায় প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই এলাকায় বন্যপ্রাণী ও পাখি পাচারকারীদের আনাগোনা নিয়ে খবর আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে, বেগুনবাড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট একটি এলাকায় অভিযান চালান। সেখান থেকেই খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার হয় ৫০টিরও বেশি ঘুঘু। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে।

​এ দিন উদ্ধার হওয়া পাখিগুলিকে ফাঁড়ির চত্বরে নিয়ে আসা হয়। সেখানে বন দফতরের প্রাথমিক নির্দেশিকা মেনে ও স্থানীয়দের উপস্থিতিতে খাঁচার দরজা খুলে দেওয়া হয়। পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি এলাকার প্রকৃতিপ্রেমী মানুষ।পরিবেশকর্মীদের মতে, শীতের এই মরসুমে গ্রামীণ এলাকায় এক শ্রেণির শিকারি সক্রিয় হয়ে ওঠে।

মূলত মাংসের জন্য বা শৌখিন খাঁচায় বন্দি করার উদ্দেশ্যে এই ঘুঘুগুলিকে ধরা হচ্ছিল। পুলিশের এই সক্রিয়তা অন্যান্য শিকারিদের কাছে কড়া বার্তা পৌঁছাবে বলেই মনে করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের পাখিদের ধরতে যে সকল চক্র রয়েছে তাদের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু হয়েছে। আগামী দিনেও এই ধরনের পাখি ধরা পড়লে তাদের মুক্ত করে দেওয়া হবে বন দফতরের সহযোগিতায়।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের