রাজনীতির খেল, মহারাষ্ট্রে পুরভোটে জোট বাঁধল বিজেপি-কগ্রেস

এবার মহারাষ্ট্রের পুরভোটে একসঙ্গে লড়বে বিজেপি-কংগ্রেস। যেখানে পৌর পরিষদ নিয়ন্ত্রণের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি-কংগ্রেস জোট বাঁধছে

Share:

নিজস্ব প্রতিনিধি: এও সম্ভব! ভারতীয় রাজনীতির দুই মেরু, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেস, কখনও কী একসঙ্গে মিলে এক সরকার গঠন করতে পারে দুই দল? বা সরকার গঠনের জন্যে মিলেমিশে যেতে পারে তারা? অনেকেই হয়তো বলবেন, কখনই এটা সম্ভব নয়, এটা কেবল একটি স্বপ্ন এবং অসম্ভব। কিন্তু আমরা যদি বলি সত্যিই এটি ঘটছে। তাহলে কী বলবেন?

হ্যাঁ, এবার মহারাষ্ট্রের পুরভোটে একসঙ্গে লড়ল বিজেপি-কংগ্রেস। যেখানে পৌর পরিষদ নিয়ন্ত্রণের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি-কংগ্রেস জোট বেঁধছে বলে খবর। হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করছে মহারাষ্ট্রের অম্বরনাথ পৌর পরিষদ। যেখানে BJP কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নিয়েছে। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার ক্ষমতাকে দুর্বল করতেই অম্বরনাথ পৌর পরিষদ নির্বাচনে বিজেপি-কংগ্রেস হাত মিলিয়েছে বলে মনে করা হচ্ছে। এই জোটের কারণে, অম্বরনাথ পৌর পরিষদে সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। কেননা অম্বরনাথ পৌর পরিষদের সভাপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিজেপির তেজশ্রী করঞ্জুলে। আর তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন শাসক দলের ৩২ জন কাউন্সিলর। যার মধ্যে কংগ্রেসের ১২ জন নেতা, বিজেপির ১৬ জন সমর্থক এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (অজিত পাওয়ার গোষ্ঠীর) চারজন সমর্থক রয়েছেন। যদি এই ভোটে ১২ জন কংগ্রেস কাউন্সিলরের ভোট না পড়ত, তাহলে ভোটে জিততে পারতেন না বিজেপি সভাপতি, কারণ তাঁর কাছে মাত্র ২০ জন কাউন্সিলরের সমর্থন ছিল, যা সংখ্যাগরিষ্ঠতার জন্যে যথেষ্ট নয়। ১২ জন কংগ্রেস নেতার ভোট প্রদানের পর, বিজেপির পৌর পরিষদের সভাপতি সংখ্যাগরিষ্ঠতা পেলেন। যা পৌর পরিষদের সুষ্ঠু কার্যকারিতার জন্য অপরিহার্য।

তবে অম্বরনাথে কংগ্রেসের সঙ্গে বিজেপির জোটে অসন্তুষ্ট একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা নেতারা। ইতিমধ্যেই দলটি তাদের ক্ষমতাসীন মিত্র বিজেপির উপর তীব্র আক্রমণ শুরু করেছে, এটিকে অশালীন জোট বলে অভিহিত করেছে। বিজেপি-কংগ্রেস জোটকে শিবসেনার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন শিবসেনা (শিন্দে) বিধায়ক ডঃ বালাজি কিনিকার। তিনি বলেছেন, কংগ্রেসমুক্ত ভারতের পক্ষে কথা বলা বিজেপি, এখন সুর বদলে অম্বরনাথ পৌর পরিষেবার ক্ষমতার জন্য কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল। এটা শিবসেনাকে ছুরি মারার মতো। তবে শিবসেনা (শিন্দে) গোষ্ঠীর অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে বিজেপি। বিজেপির সহ-সভাপতি গুলাবরাও করঞ্জুলে পাতিল বলেছেন, গত ২৫ বছর ধরে দুর্নীতিতে জড়িত শিন্দে গোষ্ঠী যদি অম্বরনাথে ক্ষমতায় থাকত, তাহলে এটি সত্যিই ক্ষতিকারক জোট হত। অম্বরনাথ পৌর পরিষদে মহাজোটের জন্য শিন্দে গোষ্ঠীর সঙ্গে আলোচনার বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাঁদের নেতাদের কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তবে অম্বরনাথ পৌর পরিষদে বিজেপি-কংগ্রেস জোট ক্ষমতার সমীকরণ পরিষ্কার করছে বলে মনে হচ্ছে, তবে এটি মহাজোটের অভ্যন্তরেও উত্তেজনা বাড়িয়েছে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত