বাংলাদেশে চোর সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, প্রাণ বাঁচতে খালের জলে ঝাঁপ দিতেই মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বাংলাদেশে দিনে দিনে বেড়েই চলেছে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন। মাত্র ৩৫ দিনে ওপার বাংলায় খুন হয়েছেন ১১ জন হিন্দু। এই নিয়ে নীরব রয়েছে ইউনূস প্রশাসন। ঘটনাগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি করেছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে সেখানে ফের ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা। আবারও এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু হল বাংলাদেশে । অভিযোগ উঠেছে, উন্মত্ত জনতা চোর সন্দেহে এক যুবককে তাড়া করে। প্রাণ বাঁচাতে সে ঝাঁপ দেয় খালের জলে ঝাঁপ। কিন্তু মারের হাত থেকে বাঁচতে যুবকের খালের জলে ডুবে মৃত্যু হয়।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নওগাঁর মহাদেবপুরে। মৃত যুবকের  নাম মিঠুন সরকার। বয়স ২৫ বছর। মিঠুন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিঙ্কু সরকারের ছেলে। সূত্রের খবর  মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর একটা নাগাদ হাট চকগৌরি বাজার এলাকায় চোর সন্দেহে মিঠুনকে ধাওয়া করে স্থানীয় কিছু যুবক । সে তখন  প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করেন। বাঁচার কোনও উপায় না দেখে   রাস্তার পাশে খালে লাফ দেয় মিঠুন । তার পর থেকেই সে  নিখোঁজ ছিল। পুলিশের কাছে খবর দিতেই ছুটে আসে টিম। রাজশাহী থেকে ডুবুরি আনিয়ে মিঠুনের সন্ধানে  খালে শুরু হয় তল্লাশি।  দীর্ঘ সময় খোঁজাখুজির পর বিকেলে খাল থেকে মিঠুনের দেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ‘দেশ আগে’, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঞ্চালিকার পদ থেকে সরে দাঁড়ালেন ঋদ্ধিমা পাঠক

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা  বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মিঠুনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা যে চুরির অভিযোগ করেছিলেন, সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কিছুদিন আগেই  ধর্ম অবমাননার অভিযোগে দিপু দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করে পুড়িয়ে দেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। এই ঘটনা নিয়েই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’