মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

তাঁর যুক্তির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে, 'তাহলে অন্যান্য প্রাণীদের কী হবে? মুরগি এবং ছাগলের কী হবে? তাদের কি জীবন নেই?'

Share:

নিজস্ব প্রতিনিধি: কোন কুকুর কেমন আচরণ করবে বুঝবেন কী করে? পথকুকুর সংক্রান্ত মামলায় বুধবার এমনটাই বলল সুপ্রিমকোর্ট। মাস কয়েক আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, ক্রমবর্ধমান জলাতঙ্ক রোগে মৃত্যুর সংখ্যা এড়াতে পথকুকুরদের নির্দিষ্ট কুকুর আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে। এবং এও জানিয়েছেন যে, যত দ্রুত সম্ভব এই কাজ করতে হবে এলাকার পুরসভাগুলির। কোনও পশুপ্রেমীরা যদি এক্ষেত্রে বাধা দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কুকুরের কামড়ানো বা তাড়া করা কোনও দুর্ঘটনার থেকে কম নয়। কুকুর আশ্রয়কেন্দ্রে পথকুকুরদের নিয়ে গিয়ে উপযুক্ত টিকাদান করে এলাকায় ছাড়তে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘিরে গোটা দেশে সমালোচনার ধুম ওঠে।

বিভিন্ন মহল থেকে আদালতে বহু আবেদন জমা পড়েছে। আইনের পরিভাষায় একে ‘ইন্টার লোকিউটারি Application’ বলা হয়। সম্প্রতি নয়ডার একজন বাসিন্দা অভিযোগ করেছিলেন যে, নয়ডা কর্তৃপক্ষ পথকুকুর সম্পর্কিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করছে না। এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেছেন, RWA সমিতিগুলিকে কুকুর-মুক্ত অঞ্চল ঘোষণা করার অধিকার দেওয়া হোক। বুধবার (৭ জানুয়ারী) ‘Stray Dog’ মামলার বেশ কয়েকটি অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি করেছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। পাশাপাশি খোলা রাস্তায় প্রাণীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বলেছে, ‘কোন কুকুর কখন কামড়ানোর মেজাজে আছে, তা বোঝা অসম্ভব। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভাল। রাস্তাঘাট সর্বদা পরিষ্কার এবং কুকুরমুক্ত রাখতে হবে। বিশেষ করে, স্কুল এবং প্রাতিষ্ঠানিক এলাকায় কুকুরের যাতায়াতের ঠিক নয়।’ এরপর বিভিন্ন আবাসনের বাসিন্দাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অভীষ্টকুসুম গুপ্ত। তাঁর সওয়াল, কুকুরদের আবাসন থেকে বার করে দেওয়া উচিত। এর ফলে আবাসনের শিশুদের সমস্যা হতে পারে। আবাসনের বাসিন্দাদেরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত।

এরপর পশুপ্রেমীদের পক্ষের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘আমরা এখানে কুকুর প্রেমী এবং পরিবেশবাদী হিসেবে এসেছি।’ তাঁর যুক্তির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে, ‘তাহলে অন্যান্য প্রাণীদের কী হবে? মুরগি এবং ছাগলের কী হবে? তাদের কি জীবন নেই?’ এরপর সিব্বল উত্তর দেন, ‘আমি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ তাদের খাঁচায় খুব নিষ্ঠুরভাবে রাখা হয়। কিন্তু শুধুমাত্র একটি বাঘ মানুষখেকো হয়ে যাওয়ার অর্থ এই নয় যে সমস্ত বাঘকে মানুষখেকো হিসেবে বিবেচনা করা উচিত এবং হত্যা করা উচিত। এই ক্ষেত্রে জীবাণুমুক্ত ভ্যাকসিন (CSVR) মডেল ব্যবহার করা উচিত। যা বিশ্বব্যাপী গৃহীত হয়েছে এবং শহরগুলিতে কুকুরের সংখ্যা প্রায় শূন্যে নামিয়ে এনেছে। এই মডেলটি সফল হয়েছে। কোনও বন্দি প্রাণীর মাংস খাওয়ার কথা আমি ভাবতেও পারিনা।’

গতবছরের ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, ক্রীড়া কমপ্লেক্স এবং রেলস্টেশন থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি আরও বলেছিল যে, রাস্তার কুকুরগুলিকে নির্দিষ্ট কুকুর আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে। সরকারি ও সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণেও কুকুরের প্রবেশে বাধা দিতে হবে। এ বিষয়ে আদালত স্থানীয় পৌরসভাগুলিকে বেওয়ারিশ কুকুরের আবাসস্থল না থাকার বিষয়টি নিশ্চিত করতে এবং নিয়মিত পরিদর্শন করতে বলেছিল। 

এছাড়া দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের সমস্ত বেওয়ারিশ কুকুরকে আবাসিক এলাকা থেকে দূরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। কারণ কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক রোগে মৃত্যুর ঘটনা বাড়ছিল। আদালত বলেছিল, কুকুরের আশ্রয় কেন্দ্রগুলিতে এমন পেশাদারদের নিয়োগ করতে হবে, যারা কুকুরদের মোকাবেলা করতে, জীবাণুমুক্তকরণ এবং টিকাদান করতে সচেষ্ট। এছাড়া বেওয়ারিশ কুকুরের আতঙ্ককে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে অভিহিত করে, সুপ্রিম কোর্ট আরও বলেছিল যে, রাস্তার বেওয়ারিশ কুকুরদের তুলে নেওয়ার ক্ষেত্রে পুরসভা কর্মীদের বাধা দিলে যে কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। 

গত বছরের ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, ক্রীড়া কমপ্লেক্স এবং রেলস্টেশন থেকে পথকুকুর অপসারণের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি আরও বলেছিল যে, রাস্তার কুকুরগুলিকে নির্দিষ্ট কুকুর আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে। সরকারি ও সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণেও কুকুরের প্রবেশে বাধা দিতে হবে। এ বিষয়ে আদালত স্থানীয় পৌরসভাগুলিকে পথ কুকুরের আবাসস্থল না থাকার বিষয়টি নিশ্চিত করতে এবং নিয়মিত পরিদর্শন করতে বলেছিল। 

এছাড়া দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের সমস্ত পথ কুকুরকে আবাসিক এলাকা থেকে দূরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশটি এমন একটি সময়ে এসেছে যখন কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছিল। আদালত বলেছিল, কুকুরের আশ্রয় কেন্দ্রগুলিতে এমন পেশাদারদের নিয়োগ করতে হবে, যারা কুকুরদের মোকাবেলা করতে, জীবাণুমুক্তকরণ এবং টিকাদান করতে সচেষ্ট। এছাড়া বেওয়ারিশ কুকুরের আতঙ্ককে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে অভিহিত করে, সুপ্রিম কোর্ট আরও বলেছিল যে, রাস্তার পথকুকুরদের তুলে নেওয়ার ক্ষেত্রে পুরসভা কর্মীদের বাধা দিলে যে কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত