‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে আমারা এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে কোনও কথা বা ভিডিও ভাইরাল হতে একটা সেকেন্ডও সময় লাগে না। মুখ ফসকে কিছু বললে বা করলে তা নিমেষে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি  উত্তর-পূর্বের একজন আইপিএস অফিসারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। যেখানে শোনা গিয়েছে তিনি ভারতীয় সংস্কৃতি সম্পর্কে একটি বক্তৃতা দিচ্ছেন। ভারতের জনগণকে বর্ণনা করার ক্ষেত্রে এই অফিসারের স্টাইল ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এই ভিডিওটি দ্রুত শেয়ার করা হচ্ছে যা সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

ভিডিওটিতে আইপিএস অফিসার রবিন হিম্বুকে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে,  আমেরিকানরা তাকে কী বলেছে তা এবং তারপর তার প্রতিক্রিয়া তিনি কি জানান সেটাও তুলে ধরেন আইপিএস অফিসার। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে আইপিএস অফিসার বক্তৃতা দিচ্ছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে আমেরিকার লোকেরা একবার তাকে বলেছিল যে  তিনি ভারতীয়দের মতো দেখতে নয়।  তারপরেই আইপিএস অফিসারের প্রতিক্রিয়া সকলের মন কেড়ে নিয়েছে।   ভিডিওতে অফিসার তার প্রতিক্রিয়া বর্ণনা করেছেন। তিনি বলেন, “আমি তাদের বলেছিলাম,  তোমরা হয়তো ভারতকে জানো না। আমাদের ভারত একটি বাগানের মতো।”  অফিসার আরও বলেন, “এখানে ছোট চোখের মানুষগুলো নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং সিকিমের। ‘বোলে সো নিহাল, সৎ শ্রী আকাল’ ধ্বনি দেওয়া পাগড়িওয়ালা লোকটি পাঞ্জাবি। ‘ভানাক্কম’ ধ্বনি দেওয়া লুঙ্গি পরা লোকটি তামিলনাড়ুর, আর তার কাকা হরিয়ানার। প্রতিটি রঙ, প্রতিটি উপভাষা, প্রতিটি পোশাক… সবকিছু মিলে ভারত তৈরি হয়।”  ভারতকে বর্ণনা করার ক্ষেত্রে আইপিএস অফিসারের ধরণে মুগ্ধ গোটা দেশ।

কে এই আইপিএস আইপিএস রবিন? 

আইপিএস রবিন ১৯৯৩ ব্যাচের একজন সিনিয়র অফিসার। কয়েক মাস আগে, দিল্লি পুলিশ তাদের আইপিএস অফিসার রবিন হিম্বুকে মানবসম্পদ বিভাগের বিশেষ কমিশনার হিসেবে নিযুক্ত করে। অরুণাচল প্রদেশের বাসিন্দা, রবিন হিম্বু রাজ্যের প্রথম আইপিএস অফিসার। তিনি রাষ্ট্রপতি ভবনে সিএসও (প্রধান নিরাপত্তা কর্মকর্তা) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি দিল্লি পুলিশ হাউজিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি অসংখ্য পদকে ভূষিত হয়েছেন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত