বুধের শীতের সন্ধ্যায় ভয়ংকর আগুনে জ্বলছে কলকাতার নোনাডাঙার বস্তি

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভয়ংকর আগুন লাগল কলকাতার আনন্দপুর সংলগ্ন নোনাডাঙার বস্তিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভয়ংকর আগুন লাগল কলকাতার আনন্দপুর সংলগ্ন নোনাডাঙার বস্তিতে। প্রথমে দুটি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে কিন্তু আগুনের ভয়াবহতা বাড়ায় পরে আরও পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়। মোট সাতটি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টা বেশি সময় ধরে ওই বস্তিতে আগুন নেভানোর জন্য লড়াই চালাচ্ছে। প্রায় ২৫ থেকে ৩০ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই অঞ্চলে একাধিক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ওই বস্তিতে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

একাধিক ঝুপড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এবং তার থেকে লিক হয়ে গ্যাস আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কোন হতাহতের খবর নেই। কিন্তু ঝুপড়িতে থাকা একাধিক পরিবার এই কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে ছোট ছোট শিশুদের নিয়ে সব হারিয়ে আশ্রয় নিয়েছে। তাদের নিকটবর্তী একটি ক্লাব ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন নেভানোর পর কি করে ওই ঘিঞ্জি বস্তিতে আগুন লাগলো তার কারণ জানতে দমকলে আধিকারিকরা তদন্ত করবেন। তবে শীতের সন্ধ্যায় এই বস্তিতে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। আগুন নেভানোর জন্য দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও আগুন নেভাতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক ঝুপড়ি।

সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনের ঘুর্নি বস্তিতে আগুন লেগেছিল। সেখানেও প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকায় নিমেষে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছিল। কোন হতাহত না হলেও কয়েকশো ঝুপড়ি পুরে গিয়েছিল। গ্যাস সিলেন্ডার ফেটেছে এই আগুন ছড়িয়ে পড়েছিল অতি দ্রুত গোটা সংখ্যালঘুদের বস্তিতে। পরবর্তীকালে সেখানে গিয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। পুড়ে যাওয়া ঝুপড়িবাসীদের পাশে সাহায্য নিয়ে এগিয়ে আসে স্থানীয় ক্লাব সংগঠন ও বিধায়ক এবং পঞ্চায়েত। নোনাডাঙায় আগুন নিভে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিভাবে সাহায্য করা হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করবে কলকাতা পুরসভা। আপাতত এই কনকনে ঠান্ডায় একাধিক পরিবারকে বুধবার রাত কাটাতে হবে স্থানীয় ক্লাব ঘর অথবা খোলা আকাশের নিচে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি