‘তবে কী ইঁদুর মারার জন্যে বিড়াল পোষা উচিত?’ পথকুকুর মামলায় আবারও সুপ্রিম কোর্টের তির্যক মন্তব্য

মঙ্গলবার (৬ জানুয়ারী) থেকে 'Stray Dog' মামলার সেই অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি করেছে সুপ্রিমকোর্টের তিন বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ারের বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন দুয়েক ধরেই সুপ্রিমকোর্টে বিপথগামী কুকুরের অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি চলছে। গতবছর জুনে পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার এক ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট। এও নির্দেশ দেওয়া হয় যে, যত দ্রুত সম্ভব কুকুর সরানো র কাজ করতে হবে এলাকার পুরসভাগুলির। কোনও পশুপ্রেমীরা যদি এক্ষেত্রে বাধা দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আসলে কুকুরের কামড়ানো বা তাড়া করা কোনও দুর্ঘটনার থেকে কম নয়। জলাতঙ্ক রোগে মৃত্যুর সংখ্যা এড়াতে এই রায় দেয় আদালত। কুকুর আশ্রয়কেন্দ্রে পথকুকুরদের নিয়ে গিয়ে উপযুক্ত টিকাদান করে এলাকায় ছাড়তে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘিরে গোটা দেশে সমালোচনার ধুম উঠেছিল। তোলপাড় পড়ে গিয়েছিল। এরপরেই আদালতের এই নির্দেশের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক আবেদন জমা পড়ে। মঙ্গলবার (৬ জানুয়ারী) থেকে ‘Stray Dog’ মামলার সেই অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি করেছে সুপ্রিমকোর্টের তিন বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ারের বেঞ্চ। আজও চলছে এই মামলার শুনানি। যেখানে আইন জীবীর সওয়াল জবাবে সুপ্রিমকোর্টের একাধিক মন্তব্য আলোচনায় উঠেছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সুপ্রিম কোর্ট বিপথগামী কুকুর মামলায় আরও যুক্তি দিয়েছে।

যেখানে সিনিয়র অ্যাডভোকেট সিইউ সিং যুক্তি দিয়েছেন যে, ‘কুকুরের বাইরেও সমস্ত বিপথগামী প্রাণীর ক্ষেত্রেও একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রয়োজন। হঠাৎ করে কোনও এলাকা থেকে কুকুর সরিয়ে ফেলার ফলে প্রায়শই অনাকাঙ্ক্ষিত পরিণতি ঘটে। যার মধ্যে রয়েছে ইঁদুর এবং বানরের সংখ্যা দ্রুত বৃদ্ধি। ইঁদুর, অনেক রোগ ছড়ায়। কিন্ত এলাকায় কুকুর থাকলে ইঁদুরের বাঁদরামো নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু কুকুর সরিয়ে ফেললে এই ভারসাম্য বিপর্যস্ত হয়।’ এরপর সুপ্রিম কোর্ট আইনজীবীর সওয়ালে যুক্তি দেখিয়ে বলে, কুকুর এবং বিড়াল প্রাকৃতিক শত্রু। আর ইঁদুর নিয়ন্ত্রণে বিড়ালের ভূমিকা বেশি, কুকুরের নয়। তাই কুকুর অপসারণের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। প্রাথমিকভাবে বলতে গেলে, কুকুর এবং বিড়াল শত্রু। বিড়াল ইঁদুর মারে, তাহলে কি আমাদের উচিত আরও বিড়াল পোষা। এটাই সমাধান হবে। হাসপাতালের করিডোরে আপনি কত কুকুর ঘোরাফেরা করুক দেখতে চান তা বলুন?” এদিকে গতকাল এই মামলায় পশুপ্রেমী আবেদন কারীদের পক্ষে থাকা সিনিয়র আইনজীবী কপিল সিব্বল যুক্তি দিয়ে ছিলেন যে, ‘এলাকায় যদি এমন কোনও কুকুর থাকে যা অবাধ্য এবং কাউকে কামড়াতে পারে, তাহলে লোকেরা কি পশুকেন্দ্রে ফোন করতে পারে? যাঁরা কুকুরটিকে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করে এলাকায় ছেড়ে দেবে।’ এর জবাবে আদালত বলেছে, ‘তাহলে তো কুকুরদের কাউন্সিলিং করতে হবে। কারণ কুকুরদের মেজাজ বোঝা অসম্ভব, তারা কখন কাম্‌ড়াবে কে বলতে পারে? তবে কুকুর কামড়ালে বা তাড়া করলে যেকোনও দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় দৌড়ালেও এটি একটি সমস্যা। বিশেষ করে যেসব রাস্তায় যানবাহন চলাচল করে।’ এরপর সিব্বল পাল্টা বলেন, ‘কিন্তু কুকুররা তো রাস্তায় থাকে না, তারা কম্পাউন্ডে থাকে।’

এরপর সিব্বল আরও যুক্তি দেখান যে, ‘আমরা এখানে কুকুর প্রেমী এবং পরিবেশবাদী হিসেবে এসেছি।’ তাঁর যুক্তির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে, ‘তাহলে অন্যান্য প্রাণীদের কী হবে? মুরগি এবং ছাগলের কী হবে? তাদের কি জীবন নেই?’ এরপর সিব্বল উত্তর দেন, ‘আমি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ তাদের খাঁচায় খুব নিষ্ঠুরভাবে রাখা হয়। কিন্তু শুধুমাত্র একটি বাঘ মানুষখেকো হয়ে যাওয়ার অর্থ এই নয় যে সমস্ত বাঘকে মানুষখেকো হিসেবে বিবেচনা করা উচিত এবং হত্যা করা উচিত। এই ক্ষেত্রে জীবাণুমুক্ত ভ্যাকসিন (CSVR) মডেল ব্যবহার করা উচিত। যা বিশ্বব্যাপী গৃহীত হয়েছে এবং শহরগুলিতে কুকুরের সংখ্যা প্রায় শূন্যে নামিয়ে এনেছে। এই মডেলটি সফল হয়েছে। কোনও বন্দি প্রাণীর মাংস খাওয়ার কথা আমি ভাবতেও পারিনা।’ আন্তর্জাতিক রীতিনীতির উদ্ধৃতি দিয়ে আইনজীবী বলেন যে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে “ড্রামবক্স” কিল শেল্টার রয়েছে, যেখানে পরিত্যক্ত কুকুরদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং কেউ দত্তক না নিলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কারণেই জাপানে বিপথগামী কুকুরের সমস্যা নেই এবং ১৯৫০ সাল থেকে জলাতঙ্ক রোগে কোনও মৃত্যু হয়নি। একজন প্রাণী অধিকার কর্মী বলেন, “আমরা সমস্ত বেওয়ারিশ কুকুরকে জব্দ করার কথা বলছি। যদি কুকুরগুলি অদৃশ্য হয়ে যায়, তাহলে আবর্জনা এবং বানর দিয়ে আমরা কী করব?”এই নিয়ে গত দুদিন ধরে এই মামলার সওয়াল-জবাব চলছেই।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত