সিজিও কমপ্লেক্সের গেট বন্ধ করে দেওয়া হল , মোতায়েন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে সিজিও কমপ্লেক্স – এর গেট বন্ধ করে দেওয়া হল। আইপ্যাক এর অফিসের সামনে এবং সিজিও কমপ্লেক্সে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান(Central Force) নিয়ে আসা হয়েছে। সিজিও কমপ্লেক্সের(CGO Complex) ভেতরে বিশেষ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে ইডির এই তল্লাশির ঘটনার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ মিছিল হবে সর্বত্র। তাই সিজিও কমপ্লেক্সে যাতে কোনরকম অঘটন না ঘটে তার জন্য তৎপর কেন্দ্রীয় বাহিনী। অপরদিকে সল্টলেকে সেক্টর ফাইভে কলেজ মোড়ের কাছে যেখানে আইপ্যাক – এর অফিস(I -Pac Office) সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত কমব্যাট ফোর্স আনা হয়েছে। বিধান নগর এবং শেক্সপিয়ার সরণি থানায় ইডির অফিসারদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।

পাল্টা তল্লাশি তে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি ।এদিকে,বৃহস্পতিবার বিকেল চারটা থেকে গোটা রাজ্যে ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে ,ওয়ার্ডে ওয়ার্ডে ইডির তল্লাশির বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে সেক্টর ফাইভ এর আইপ্যাক – এর অফিসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দলীয় কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান যেভাবে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নির্বাচনী কাজে তৃণমূলের বাধা সৃষ্টি করেছে তার প্রতিবাদ জানাতেই তৃণমূল কর্মীরা রাস্তায় নামবে। প্রতিবাদ মিছিল হবে। যারা এসআইয়ারের কাজ করছেন তারা করবেন বাকিরা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হবেন। মমতা আরো বলেন,বাংলায় জিততে হলে ভোটে লড়ে আসুন। দলীয় সব তথ্য ট্রান্সফার করা হয়েছে। দলীয় ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ইডি অভিযানের মধ্যে দিয়ে।

হার্ডডিক্স ও ফাইল নিয়ে অফিস থেকে বেরিয়ে এমন কথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন। নাম না করে বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্যকে ক্যাডার বলে জানান মমতা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান আপনি। অমিত শাহকে ‘ন্যাস্টি হোম মিনিস্টার ‘বলে বিদ্রুপ করেছেন। প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে যা করেছে, আই-প্যাকের অফিসেও তাই করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক নথি নিয়ে গিয়েছে ইডি। ভোটের তথ্য ট্রান্সফার করা হয়েছে। এটা অপরাধ। মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করছে বিজেপি।তিনি প্রশ্ন করেছেন, গায়ের জোরে সব দখল করা সম্ভব? সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। তৃণমূল একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল। ইনকাম ট্যাক্স দেওয়া হয়। এফআইআরের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। বিজেপি গণতন্ত্রের হত্যাকারী দল। এখনো সব সহ্য করা হচ্ছে। তথ্য লুঠ, ভোটার লুঠ, বাংলাকেও লুঠ করার চেষ্টা চলছে। আমাদের সঙ্গে চিটিং করলে জুয়া খেললে মেনে নেব না। সৌজন্য দেখাবো, সব সহ্য করব। তবে এটা দুর্বলতা নয়। তাঁর হুঁশিয়ারি, বিজেপি এবার ভোটে শূন্য পাবে। এই ঘটনায় বিকেল ৪ টের সময় রাজ্যের ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। সৌজন্যতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। গায়ের জোরে বাংলাকে দখল করার চেষ্টা চলছে। তা মেনে নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। ইডির এই তল্লাশির বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর দায়ের করবে বলেও মুখ্যমন্ত্রী(CM) জানান।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি