গঙ্গাসাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত একাধিক অস্থায়ী ছাউনি, চাঞ্চল্য

মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কপিলমুনির আশ্রম চত্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কপিলমুনির আশ্রম চত্বর। শুক্রবার (৯ জানুয়ারী) ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলিতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকাগুলিতে। যার ফলে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

আগামিকাল থেকেই গঙ্গাসাগর মেলা শুরু। তার মাঝেই ভয়ঙ্কর বিপত্তি। প্রতিবছরেই পৌষ পার্বণ উপলক্ষে গঙ্গাসাগর মেলায় অসংখ্য ভক্তের সমাগম হয়। রাজ্যের কোনে কোনে থেকে ভক্তরা মেলায় উপস্থিত হয়। স্থানীয় সূত্রের খবর, ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুন লাগে। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই ওই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা।

পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে, তা জানা যায়নি। আর আগুনের প্রকৃত উৎস কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে আগুন লাগতে পারে, তার ফলেই এই বিপত্তি ঘটেছে। তবে মেলা শুরুর মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি