দৃষ্টিহীন মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ-মারধর, বিপাকে পড়েই পদত্যাগ বিজেপি নেত্রীর

সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলপুরের বিজেপি সহ-সভাপতি পদত্যাগ করেছেন বলে খবর। তাঁর বিরুদ্ধে একজন দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে নির্যাতনের অভিযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও প্রকাশ্যে বিজেপি নেত্রীর দাদাগিরির চিত্র! দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে নির্যাতন, ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি পদত্যাগ করলেন বিজেপি নেত্রী অঞ্জু ভার্গব। সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলপুরের বিজেপি সহ-সভাপতি পদত্যাগ করেছেন বলে খবর। তাঁর বিরুদ্ধে একজন দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর কুকীর্তির ভিডিওটি ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেয় দলটি।ঘটনাটি জবলপুরের গোর্খাপুর থানা এলাকার একটি গির্জায় ঘটেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারী) অন্ধ শিশুদের জন্য আয়োজিত একটি খাবারের অনুষ্ঠানের সময় গির্জায় বিশৃঙ্খলা দেখা দেয়। অনুষ্ঠান চলাকালীন হিন্দু সংগঠনগুলি বিক্ষোভ দেখান।

ঠিক তখনই একজন দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যায় জব্বলপুরের ভারতীয় জনতা পার্টির জেলা সহ সভাপতি অঞ্জু ভার্গবকে। তিনি ওই মহিলার বিরুদ্ধে সন্তান দিয়ে ব্যবসা করার অভিযোগ আনেন।ভিডিও ভাইরাল হতেই শুক্রবার (৯ জানুয়ারী) ভারতীয় জনতা পার্টির জেলা সহ সভাপতি অঞ্জু ভার্গব বিজেপির শহর সভাপতি রত্নেশ সোনকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে, বিতর্কের কারণে দলের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য তিনি পদত্যাগ করছেন। দলের সুনামের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জু ভার্গব একজন দৃষ্টি প্রতিবন্ধী মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। তাঁর উপর দুর্ব্যবহার করছেন।

 

দৃষ্টি প্রতিবন্ধী মহিলার উপর চিৎকার করছেন। মহিলার হাত মুচড়ে দিচ্ছেন। এরপর তিনি মহিলার বিরুদ্ধে সন্তান নিয়ে ব্যবসা করা এবং তাঁদের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ করেছেন। ভিডিও ভাইরাল রাজনীতি মহলে তোলপাড় পড়ে যায়। চলে আসে বিজেপি নেত্রীর কুকীর্তির ছবি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, বিজেপি অঞ্জু ভার্গবকে কারণ দর্শানোর নোটিশ জারি করে, ব্যাখ্যা চেয়ে এবং কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।এরপরেই ক্রমবর্ধমান চাপ এবং সমালোচনার মধ্যে, ভার্গব তাঁর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত