‘নিজের দায়িত্বের দিকে নজর দিন’, জেলবন্দি খালিদকে চিঠি দেওয়া নিউইয়র্কের মেয়রকে পরামর্শ বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে হিংসা ছড়ানোর অভিযোগে জেলবন্দি উমর খালিদকে চিঠি লেখায় বিদেশ মন্ত্রকের তোপের মুখে পড়লেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল কার্যত কড়া ভাষায় নিউইয়র্কের মেয়রকে তিরস্কার করে বলেছেন, ‘আমরা আশা করি অন্যান্য গণতান্ত্রিক দেশের জনপ্রতিনিধিরা ভারতের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবেন। ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ করা পদে থাকা ব্যক্তিদের জন্য শোভনীয় নয়। এই ধরনের মন্তব্যের পরিবর্তে, তাদের উপর অর্পিত দায়িত্বের উপর মনোনিবেশ করা ভাল হবে।’

গত বৃহস্পতিবারই নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেন জোহরান মামদানি। তিনি হলেন নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম মেয়র। শপথের দিনেই উমর খালিদকে উদ্দেশ্য করে লেখা মামদানির একটি  চিঠি জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করেন খালিদের সঙ্গী বনজ্যোৎস্না লাহিড়ী। ওই চিঠিতে নিউইয়র্কের মেয়র লিখেছিলেন, ‘প্রিয় উমর, তিক্ততা নিয়ে তোমার কথাগুলো আমি প্রায়ই ভাবি, এবং এই তিক্ততাকে নিজের ওপর চেপে বসতে না দেওয়ার গুরুত্ব নিয়েও ভাবি। তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ভাল লেগেছে। আমরা সবাই তোমার কথা ভাবছি।’

বনজ্যো‍ৎস্না জানান, গত বছর খালিদের বাবা-মা সাহিবা খানম এবং সৈয়দ কাসিম রসুল ইলিয়াস তাঁদের মেয়ের সঙ্গে দেখা করতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ওই সময়ে মামদানি এবং আরও কয়েকজনের সঙ্গে দেখা করেন এবং তাঁর সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। তখনই মামদানি এই চিঠিটি লেখেন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত