রবিবাসরীয় সকালে মা হলেন অদিতি মুন্সী, কোলে পুত্র এল নাকি কন্যা সন্তান?

এ বার টলিউডের খুশির খবর জানানোর পালা। বছরের শুরুতেই মা হলেন জনপ্রিয় কীর্তন গায়িকা তথা তৃণমূল নেত্রী অদিতি মুন্সী। বাবা হলেন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরভর বিনোদন অভিনেত্রীরা মা হওয়ার খুশির খবর শোনাচ্ছেন। ২০২৫ জুড়ে বলিউডের একাধিক অভিনেত্রী সুখবর শুনিয়েছেন। যাঁদের মধ্যে আছেন, কিয়ারা আডভানি, ক্যাটরিনা কাইফ, পরিণীতা চোপড়া-সহ একাধিক অভিনেত্রী। কেউ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন, কেউ কন্যাসন্তানের মা হয়েছেন। তবে ট্রেন্ডে ভেসে কেউই সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আনেননি। তবে নাম প্রকাশ্যে এনেছেন। ক্যাটরিনা ও পরিণীতা পুত্রসন্তানের মা হয়েছেন, এদিকে কিয়ারা আডভানি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এ বার টলিউডের খুশির খবর জানানোর পালা। বছরের শুরুতেই মা হলেন জনপ্রিয় কীর্তন গায়িকা তথা তৃণমূল নেত্রী অদিতি মুন্সী।

বাবা হলেন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। গায়িকার কোল আলো করে পুত্রসন্তান এসেছে। রবিবার (১১ জানুয়ারী) সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গায়িকা। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন গায়িকার স্বামী দেবরাজ চক্রবর্তী। মিষ্টি হাসি, লক্ষ্মী ঠাকুরের মতো ছোটখাটো চেহারার অদিতি পরিচিত কীর্তনের জন্যে। জি বাংলার সারেগামাপা-তে প্রতিযোগী হয়ে এসেছিলেন তিনি। সেখান থেকেই তাঁর পরিচিত। কীর্তনের সুরে গোটা বাংলাকে শ্রুতিমধুর করে তুলেছিলেন তিনি। ২০১৮ সালে গায়িকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর বিয়ে হয় তাঁর।

সঙ্গীতশিল্পী হওয়ার পাশপাশি তিনি বর্তমানে রাজারহাট গোপালপুরের বিধায়িকার দায়িত্বও সামলাচ্ছেন। ২০২১ সাল থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। যদিও তাঁকে মাঝে তাঁর পদত্যাগের গুঞ্জন উঠেছিল। কিন্তু সেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন গায়িকা নিজেই। অবশেষে সুখী সংসারের প্রায় সাত বছরের মাথায় জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অদিতি-দেবরাজ। দুই থেকে তিন হলেন তৃণমূল দম্পতি। পুত্র সন্তানের মা হয়েছেন অদিতি। রবিবার সকাল ১০টা নাগাদ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর আগে বেশকিছু দিন ধরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। অদিতিকে শেষ দেখা গিয়েছিল জি বাংলা সোনার চ্যানেলে একটি গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায়।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি