‘অন্য গায়কের গান শুনলে কুমার শানুর ভক্তরা আমাকে মেরে ফেলবে’, ভয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

বিহারের ছাপড়ার বাসিন্দা এই যুবক নাগপুরে কাজ করতেন। ঘটনার দিন তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ তাঁর মানসিক অবস্থার অবনতি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও কোনও সময় প্রিয় গায়ক-নায়কের কাছাকাছি পৌঁছনোর জন্যে ভক্তরা মৃত্যুকেও পিছনে ফেলে দেন। এর একাধিক উদাহরণ মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম দখল করে। এবার যে গল্পটি আপনাদের জানাবো, তা শুনলে আপনি হতবাক হতে বাধ্য! এই গল্পের নায়ক ৩২ বছর বয়সী এক ব্যক্তি, যিনি মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ভ্রান্তিতে ভুগছেন। কী অবাক হচ্ছেন, ভাবছেন ভ্রান্তিও একটি রোগ? হ্যাঁ, তিনি মুলত প্রখ্যাত গায়ক কুমার শানুর অন্ধভক্ত। তাই বিশ্বাস করেন, অন্য গায়কের কথা শুনলে তাঁর মৃত্যু হবে। কুমার শানুর ভক্তদের কাছে বিশ্বাসঘাতক প্রমাণিত হবেন। এই ভ্রান্তির পাল্লায় পড়ে সম্প্রতি প্রায় তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। তবে এখন তিনি সুস্থ আছেন। যখন এই খবরটি গণমাধ্যমের মাধ্যমে কুমার শানু জানতে পারেন, তখন তিনি তাঁর ভক্তের সুস্থতার জন্যে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য চান। চলুন গল্পটা খুলে বলা যাক!

ঘটনাটি ঘটেছিল ১০-১১ জানুয়ারী। বিহারের ছাপড়ার বাসিন্দা এই যুবক নাগপুরে কাজ করতেন। ঘটনার দিন তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ তাঁর মানসিক অবস্থার অবনতি হয়। এবং তিনি ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর জীবন রক্ষা পায়। এরপর তিনি জব্বলপুর রেলওয়ে স্টেশনের পাবলিক টয়লেটে ব্লেড দিয়ে নিজের কব্জি এবং গলা কেটে ফেলেন।এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এক্ষেত্রেও সৌভাগ্যক্রমে, তিনি বেঁচে যান। এরপর পুলিশ তাঁর ভ্রান্তির কথা জিজ্ঞাসা করলে, যুবকটি বলেন সে, দীর্ঘদিন ধরে তিনি কুমার শানুর একজন ভক্ত।

তবে, সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ার রিলে অন্যান্য গায়কদের গান শুনতে শুরু করেছিলেন। এর ফলে তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, শানুর ভক্তরা এই কথা জানতে পারলে তাঁকে খুঁজে বের করে মেরে ফেলবে, কারণ তিনি মনে করেন যে, তিনি শানুর একজন “বিশ্বাসঘাতক” ভক্ত। তাই তিনি ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। পথে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন থেকে নেমে সে পালানোর চেষ্টা করেছিলেন। বর্তমানে একজন মনোরোগ বিশেষজ্ঞ-সহ ডাক্তারদের একটি দল তাঁকে চিকিৎসা দিচ্ছে। আর ভক্তের এই দুর্দিনের কথা জানতে পেরে কুমার শানু ব্যক্তিগতভাবে বলেন যে, তিনি সর্বদা তাঁর ভক্তদের জন্য উদ্বিগ্ন। তিনি কীভাবে ব্যক্তিগতভাবে তার ভক্তকে সাহায্য করতে পারে, তার জন্যে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর