সৌদি, আরব আমিরশাহি ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জ্বলছে ইরান। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে বিক্ষোভের আঁচ। সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছিলেন। এবার ট্রাম্পের হুমকি নিয়েই মুখ খুলল ইরান। আমেরিকাকে পাল্টা সতর্ক করে জানান, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তাহলে আঘাত হানা হবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এই হুমকির পর ইরান-আমেরিকার সম্পর্কে যে উত্তেজনা বাড়বে তা আর বলা অপেক্ষা রাখে না।

বুধবার শীর্ষ একজন ইরানি কর্তা সংবাদ মাধ্যমে বলেছেন, “তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে,  এমারিকা যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে।” পাশাপাশি ওই কর্তা এই তিন দেশকে আমেরিকার হামলা ঠেকানোর চেষ্টার বার্তাও দিয়েছেন।  অন্যদিকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তারা যখন হাজার হাজার মানুষ হত্যা করে- আর এখন ফাঁসির কথা শোনা যাচ্ছে, তখন আমরা দেখব, এর পরিণতি তাদের জন্য কী হয়।” মঙ্গলবারের ট্রাম্প তাঁর  ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন যে ইরানি কর্তৃপক্ষকে হত্যাকাণ্ডের জন্য “বড় মূল্য দিতে হবে” এবং জনগণকে “প্রতিবাদ চালিয়ে যাওয়ার” আহ্বান জানিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ইরানীদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন “আপনারা বিক্ষোভ চালিয়ে চান, সহায়তা আসছে।”তিনি আরও লেখেন, “বিক্ষোভকারীদের অর্থহীন হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সমস্ত বৈঠক বাতিল করেছি।” 

আরও পড়ুন: ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে অত্যন্ত ‘কড়া পদক্ষেপ’ নেবে আমেরিকা, বার্তা ট্রাম্পের

প্রসঙ্গত, ইরানে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস অত্যাচারে ২০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলেই জানিয়েছে একটি মানবাধিকার গোষ্ঠী ।  আমেরিকা-ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও গত ১৭ দিনে তারা এখন পর্যন্ত ১,৮৫০ জন বিক্ষোভকারী, সরকারের সঙ্গে সম্পর্কিত ১৩৫ জন এবং নয়জন সাধারণ নাগরিক এবং নয়জন শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

উল্লেখ্য, মোল্লা হটো আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ২৬ বছরের যুবককে ফাঁসির সাজা ঘোষণা করল ইরান।সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। এবার প্রতিবাদ-বিক্ষোভ দমন করতে পুরোনো পথেই হাঁটার ইঙ্গিত দিয়েছে ইরান। গত ২৮ ডিসেম্বর থেকে চলা গণ বিক্ষোভে অংশ নেওয়ার জন্যে ২৬ বছরের এক যুবকের ফাঁসির সাজা ঘোষণা  করেছে ইরান। তাঁকে আজ বুধবারই (১৩ জানুয়ারি) ফাঁসি দেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২৬ বছরের ওই যুবকের নাম এরফান সোলতানি। তিনি ইরানের রাজধানী তেহরানের বাসিন্দা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের বিরুদ্ধে স্লোগান তোলার জন্যে তাঁকে গত ৮ জানুয়ারী গ্রেফতার করা হয়েছিল।  

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের