‘গণতান্ত্রিক উৎসবে সকলে শামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

এছাড়া বলিউড অভিনেতা অক্ষয় কুমারও ভোরে জুহুর গান্ধি শিক্ষা ভবনে তাঁর ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। মুম্বইবাসীদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০ বছর পর BMC নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুম্বইয়ের ঠাকরে ভাইয়েরা। বিজেপিকে শহরে রাজ করতে দেওয়া হবে না, এই চিন্তাভাবনা থেকেই মেয়র নির্বাচনে একজোটে লড়ছেন উদ্ভব ঠাকরে এবং রাজ ঠাকরের দল। অনেক বিতর্কের পর প্রায় ৯ বছরের ব্যবধানে BMC নির্বাচনে হচ্ছে। ১৫ জানুয়ারি, তথা বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে নির্বাচন। নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন সাধারণ মানুষেরা। বাকি নেই বলিউড তারকারাও। খুব সকালে এসে অভিনেতা অক্ষয় কুমারও ভোট দিয়েছেন। মুম্বইয়ের নাগরিকত্ব পালন করেছেন। জানা গিয়েছে, বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (BMC) নির্বাচনের ভোটগ্রহণ ৭:৩০ মিনিটে শুরু হয়েছে। যেখানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ভোটদান করেছেন এবং গুরুত্বপূর্ণ নাগরিক কার্যকলাপের জন্য সুর তৈরি করেছেন। ভোটদান শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বান্দ্রার হিল রোড এলাকার একটি ভোটকেন্দ্র গিয়ে প্রথম ভোট দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভোটদানের পর, তিনি বাইরে বেরিয়ে বলেন, মুম্বইয়ের ভবিষ্যতের জন্য বিএমসি নির্বাচনের গুরুত্বপূর্ণ। তিনি সকল নাগরিককে ভোটে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। নির্বাচনকে শহরের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। এরপর তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, ‘আমি ভোটারদের বিপুল সংখ্যায় বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি, ঠাকরের দুর্নীতিবাজ দলকে শিক্ষা দেওয়ার সুযোগ আপনাদের সামনে আছে, হাতছাড়া করবেন না।’ এছাড়া বলিউড অভিনেতা অক্ষয় কুমারও ভোরে জুহুর গান্ধি শিক্ষা ভবনে তাঁর ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। মুম্বইবাসীদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এখন শহরের ভবিষ্যৎ গঠনের ক্ষমতা আমাদের নাগরিকদের হাতে। আপনারা বাকবিতণ্ডার বাইরে বেরিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। আমাদের যদি মুম্বইয়ের আসল নায়ক হতে হয়, তাহলে সংলাপবাজি না করে বাইরে বেরিয়ে ভোট দেওয়া উচিত, তাই আমিও দিয়েছি।’ অভিনেতার সঙ্গে তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এদিন অক্ষয় কুমার ভোট দিয়ে বেরিয়ে একজন অল্পবয়সী মেয়েকে সাহায্য করেন। যেখানে সে অভিনেতার কাজ থেকে কিছু টাকা সাহায্য চান। আর অভিনেতা সাহায্য করেন। এদিন নীল চেকার্ড শার্ট এবং প্যান্ট পরে ভোট দিতে জান অক্ষয়।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অন্যদিকে, টুইঙ্কলকে নীল এবং সাদা রঙের পোশাক পরেছিলেন। ভোট দিয়ে বেরিয়ে পাপারাৎজিদের ক্যামেরায় টুইঙ্কল বলেন, “আমি মনে করি নির্বাচন আমাদের নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। ভোট দেওয়া আমার অভ্যাসের।” গায়ক, গীতিকার এবং সঙ্গীত সুরকার বিশাল দাদলানিও দক্ষিণ মুম্বইয়ে ভোট দিয়েছেন। কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারও বিএমসি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তেন্ডুলকার ভোট দিয়ে বেরিয়ে বলেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা ভোটের মাধ্যমে আমাদের মতামত প্রকাশ করার সুযোগ পাই। সকলেরই বেরিয়ে এসে ভোট দেওয়া উচিত।” ভোটদানের জন্যে মহারাষ্ট্র সরকার ১৫ জানুয়ারী ২৯টি পৌর কর্পোরেশনের আওতাধীন অঞ্চলে সরকারি ছুটি ঘোষণা করেছে। নিয়োগকর্তাদের কর্মীদের ভোট দেওয়ার জন্য দুই থেকে তিন ঘন্টা ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত শহরের স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। মুম্বাইয়ের ২২৭টি ওয়ার্ডে প্রায় ১,৭০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যার ১.০৩ কোটিরও বেশি ভোটার রয়েছেন। নির্বাচনের মধ্যে, মহারাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুম্বই জুড়ে ২৮,০০০-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিকেল ৫:৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে, ভোট গণনা ১৬ জানুয়ারী।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay