১৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধছেন ধনুশ-ম্রুণাল, তামিল সুপারস্টারের দ্বিতীয় বিয়ে নিয়ে তুঙ্গে জল্পনা

আগামী ১৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন তামিল সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা চলছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনাই সত্যি হতে চলেছে! ২০২৬ সালের শুরু থেকেই দক্ষিণী বিনোদন মহলে একের পর এক বিয়ের সানাই। আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারকা জুটি। এর মধ্যেই আরও এক তারকা জুটির বিয়ের খবর সামনে এসেছে! শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন তামিল সুপারস্টার ধনুশ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা চলছিল। ধনুশের একটি ছবির লঞ্চ ইভেন্টে অভিনেতার সঙ্গে ম্রুণালের মাখোমাখো ব্যাপার নিয়েই জল্পনার সূত্রপাত।

২০২২ সালে মেগাস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন ধনুশ। তাঁদের দুই ছেলে, যদিও দুই ছেলেকেই সমান বাবা-মার স্নেহে মানুষ করছেন ধনুশ এবং ঐশ্বর্য। তবে এবার শোনা হচ্ছে, অতীত ভুলে দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন ধনুশ। আগামী ১৪ ফেব্রুয়ারি নায়িকা ম্রুণাল ঠাকুরের গলায় মালা দিচ্ছেন তিনি। গুঞ্জন, তাঁরা দীর্ঘদিন ধরে ডেটিং করছেন। তাই এবার প্রেমের পরিণতি দিতে চলেছেন তাঁরা। তাঁদের বয়সের পার্থক্য প্রায় ৯ বছরের। কয়েকটি প্রতিবেদন অনুযায়ি, এই দম্পতি আগামী ফেব্রুয়ারি মাসের ভালবাসা দিবসে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন। যদিও তাঁদের বিয়ের বিষয়টি একেবারে গোপনে রাখা হয়েছে।

একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হবে। বিয়েতে কেবল তাঁদের পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরা উপস্থিত থাকবেন। এই বিষয়টি ভাইরাল হওয়া মাত্রই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। কেননা, অভিনেতাদের কেউই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে গুজব নিশ্চিত বা অস্বীকারও করেননি। ম্রুণাল ঠাকুর এবং ধনুশের প্রেমের সম্পর্কের গুজব শুরু হয়েছিল ২০২৫ সালের আগস্টে। যেখানে ধনুশ, ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে একসঙ্গে ধরা দিয়েছিলেন।এর আগে, ধনুশের ছবি ‘তেরে ইশক মে’-তেও ম্রুনালের উপস্থিতি নজর কেড়েছিল সকলের। মজার বিষয় হল, ম্রুণাল তাঁর ইনস্টাগ্রামে ধনুশের বোন ডাঃ কার্তিকা কার্তিক এবং বিমলা গীতাকেও অনুসরণ করেন। যদিও ধনুশের সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুনাল স্পষ্ট জানিয়েছিলেন যে, ধনুশ শুধুমাত্র তাঁর একজন ভালো বন্ধু।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত