চট্টগ্রামের পরে এবার লক্ষ্মীপুরে, বাইরে থেকে দরজা আটকে ৭ হিন্দু বাড়িতে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা ইউনূসের জমানায় থামছে না হিংসার আগুন। চট্টগ্রামের রাউজানের পর এবার লক্ষ্মীপুরে সাত হিন্দু পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা চালাল ইসলামি জঙ্গিরা। কোনও ক্রমে ওই সাত পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে পারলেও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বসতভিটে। ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার হিন্দুরা। চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানিয়েছেন, হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন দেওপাড়া গ্রামের কর্মকার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। এক সঙ্গে চন্দন কর্মকার, রাখাল কর্মকার, শঙ্কর কর্মকার, খোকন কর্মকার ও দিলীপ কর্মকারের বাড়ির বাইরে থেকে কোলাপসিবল গেট আটকে আগুন ধরিয়ে দেয়। ওই আগুনে বহু জিনিস পুড়ে ছাই হয়ে যায়। কোনও ক্রমে পাঁচ পরিবারের সদস্যরা আগুনের লেলিহান গ্রাস থেকে রক্ষা পান। পরের দিন শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক তিনটে নাগাদ হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের ঠাকুরবাড়িতে বিধান ঠাকুরের ঘরের ভেতরে এবং ঘরের সামনের রাখা কাঠের স্তুপে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। ঘরের লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

পর পর দুই দিন সাত হিন্দু বাড়িতে আগুন ধরানোর খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন আশেপাশের হিন্দুরা। ইতিমধ্যেই লক্ষ্মীপুর-৩ সদর আসনের বিএনপি প্রার্থী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তাঁর অভিযোগ, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমনে ভীতি সৃষ্টি করতেই এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না? জানেন হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির