‘মেয়ে জোর করল’, মুম্বই ম্যারাথনে সপরিবারে অংশ নিলেন আমির খান

জানা গিয়েছে, আমির, কিরণ, ইরা এবং আজাদ ৫.৯ কিলোমিটার ড্রিম রানে অংশ নিয়েছিলেন, জুনায়েদ ১০ কিলোমিটার দৌড়েছিলেন এবং নূপুর পূর্ণ ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ে ইরা খানের সঙ্গে মুম্বই ম্যারাথনে দৌড়লেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। পাশাপাশি জানালেন কেন তিনি এই ইভেন্টে অংশ নিয়েছেন। প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে-মেয়েদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রয়েছে তাঁর। বছর দুয়েক আগে নিজের জিম প্রশিক্ষকের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। নিষ্ঠাভরে বাবার সমস্ত দায়িত্ব পালন করেছেন। তবে আমিরের মেয়ে ইরা অভিনয়ে নামেননি। তিনি আগেই জানিয়েছেন, বাবা-মায়ের বিচ্ছেদের পরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। ডিপ্রেশনের ওষুধ খেতেন। তবে নিজেকে আস্তে আস্তে স্বাভাবিক করেছেন। ফিটনেসের বিষয়ে তিনি খুবই সচেতন। আজ মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছে টাটা ম্যারাথন ২০২৬।

যেখানে আমির খান, তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও, কন্যা ইরা খান, পুত্র জুনায়েদ খান এবং আজাদ রাও খান এবং জামাই নূপুর শিখরে। জানা গিয়েছে, আমির, কিরণ, ইরা এবং আজাদ ৫.৯ কিলোমিটার ড্রিম রানে অংশ নিয়েছিলেন, জুনায়েদ ১০ কিলোমিটার দৌড়েছিলেন এবং নূপুর পূর্ণ ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে চলাকালীন মিডিয়ার সঙ্গে কথোপকথনে আমির খান বলেছিলেন, ‘প্রতিবন্ধী হয়েও যাঁরা উত্তেজনা দেখিয়েছেন, বয়স্ক হয়েও ম্যারাথনে অংশ নেওয়ার জন্যে যাঁরা উত্তেজনা দেখিয়েছেন, তাঁদের দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি। এবং নিজেকে বলেছি, এবার আমার ম্যারাথনে অংশ নেওয়া উচিত। সিনিয়র সিটিজেনদের প্রতি বছর এমন স্পিরিট দেখতে চাই।’ এরপর আমির খান তাঁর মেয়ে ইরা খানের বিষয়ে বলেন, “আসলে, আমি ভাবিনি এখানে অংশ নেওয়ার কথা। আমার মেয়ে আমাকে জোর করল। সে আমাদের অনুপ্রাণিত করেছিল।” এরপর নিজের ফিটনেস মন্ত্র সম্পর্কে অভিনেতা বলেন, “তুমি যা খাও তাই। তাই, ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। ৮ ঘন্টা ঘুমানোর স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার পরে ওয়ার্কআউট।” যাই হোক, এ বছর টাটা মুম্বই ম্যারাথনে অসাধারণ পারফরমেন্স করেছেন,

ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ তাদু আবাতে ডেমে। আন্তর্জাতিক এলিট পুরুষদের খেতাব জিতেছেন তিনি এবং ৪৫ লক্ষ টাকা পুরস্কার জিতেছেন। তাঁর এই জয়ের মাধ্যমে আজ মুম্বইয়ের ম্যারাথের সমাপ্তি হয়েছে। মুম্বইয়ের এই প্রতিযোগিতা এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ রোড রেসিং ইভেন্টগুলির মধ্যে একটি। ডেমে মুম্বইয়ের কঠিন পথে অসাধারণ ধৈর্য দেখিয়ে ছেন। কোস্টাল রোড এবং বান্দ্রা-ওরলি সি লিঙ্ক-সহ শহরের একাধিক আইকনিক রাস্তার মধ্য দিয়ে দৌড়েছেন। এবং প্রথম স্থান অর্জন করেছেন। এই জয় ডেমের কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর