প্যারাগুয়েকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল

আসন্ন কাতার বিশ্বকাপে খেলার টিকিটটা আগেই চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপে খেলার টিকিটটা আগেই চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিল। তাই বিশ্বকাপ কোয়ালিফায়ারের বাকি ম্যাচগুলি এখন সেলেকাওদের কাছে নিয়মরক্ষার ম্যাচ ছাড়া আর কিছুই নয়। কিন্তু তাতে কী, প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছেড়ে কথা বলছেন না ব্রাজিলের ফুটবলাররা। গত মঙ্গলবার রাতে প্রাক বিশ্বকাপের ম্যাচে প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসাল তারা। ঘরের মাঠে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে জয় পেল তিতের দল। 

ভাগ্য সুপ্রসন্ন থাকলে আরও বড় ব্যবধানে জিততে পারত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে গোলগুলি করেন কুটিনহো, অ্যান্তোনি, রাফিনহা এবং রড্রিগো।

ম্যাচের ২৮ মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ফলে প্রথমার্ধ ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করে তিতের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। ফলস্বরূপ ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুটিনহো। এরপর নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে স্কোরলাইন ৩-০ করেন অ্যান্তোনি। মিনিট দু’য়েক পরই প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রড্রিগো। রেফারি শেষ বাঁশি বাজালে জয়ের হাসি হাসে ব্রাজিল।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের